somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঁদো বাগদাদ কাঁদো

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঁদো বাগদাদ কাঁদো
------ এম, এ, জি, হান্নান
কাঁদো বাগদাদ কাঁদো; তুমি জন্মের
নান্দনিকতা ভুলে যাও; টাইগ্রিস নদীর
কিনারে তোমার জন্মস্হান;
খলিফা মনসুর মহান, বাগদাদ নামক
নগরের নামে যার নাম মহিয়ান।
জ্ঞান-বিজ্ঞানের আধার এই নগরী,
অতীতের গৌরবের রাজধানী,
আজ ভূ-লুন্ঠিত,পদানত-রক্তস্নাত।
কাঁদো বাগদাদ কাঁদো; তুমি জন্মের
নান্দনিকতা ভুলে যাও; ৭৬২ সাল
থেকে আজ অবদি কতইনা কল্প কথা,
রূপকথা, কতইনা বিজেতা স্বগৌরবে
রঁচিছে ইতিহাস,নতুন করে তোমার বুকে।
হালাকু, চেঙ্গিস-মোঙ্গল, মামলুক
অটোমান-ইরান, কতইনা জাতি –যোদ্ধা
করেছে অস্রবান তোমার বুক চিরে
রক্তের প্লাবন মিশেছে টাইগ্রিসের
জলছুঁয়ে পারস্য উপসাগরে।
শান্তির এই নগরী –দার আল ইসলাম
কবিতা, দর্শন, ইতিহাস, বিজ্ঞান
জ্যোতিসশাস্ত্র,গণিত,সংগীত, চিকিৎসা
সকল জ্ঞানের শাখায়-তোমার অবদান
থাকবে অম্লান; বায়তুল হিকমা
তোমার অপর নাম।।
ইউক্লিডিয় জ্যামিতিক বৃত্তাকার
প্রাচীর বেষ্টিত নগরীর নকশা
তোমার অলংকার, কালের পুরাণে
গাঁথা অতীতের চেয়ে আগুয়ান;
নিনেভা, উর, ব্যাবিলনের ভূমিতে
বাগদাদ এক নয়া নাম।
কাঁদো বাগদাদ কাঁদো; তুমি জন্মের
নান্দনিকতা ভুলে যাও; বোমা, গোলা
গ্রেনেডের আঘাতে এখন এখানে
শুধুই রক্ত ঝরে; তোমার বুকে আজ
অমানুষেরা যুদ্ধ করে।
কবিতা এখানে বেমানান, দর্শন
বিলুপ্ত প্রাণীর মত অতীত;
সংগীতে সুর শোনা যায় কখনো –কখনো
কিন্তু বোমার আঘাতে তা এক
নয়া ব্যঞ্জনা রচে; বিজ্ঞানের চর্চা হয়
খুব বেশী-মানুষের প্রাণ সংহারে।
কাঁদো বাগদাদ কাঁদো; তুমি জন্মের
নান্দনিকতা ভুলে যাও; মিদাদ পাশার
দ্রোহে ভেঙ্গেছে তোমার প্রাচীর কাঠামো,
সব হারিয়ে হয়েছে শুন্য তোমার
কেন্দ্র ভূমি –বিরান অকাতরে।
দু’হাত বাড়ায়ে প্রসস্ত বুকে যখনি
মেলেছ পাখা, শকুনিরা খামছে ধরেছে
তোমার ডানা।
১৯১৪-১৯৩২, ফিরিঙ্গিরা এসেছে
এখানে মানচিত্র হরনে;
নয়া দেশে নয়া বেশে-ইসরাইলের পাশে।
অতঃপর স্বাধীন ইরাকে
তোমার আদিপ্রাচীর লাগোয়া-কিছুটা
দক্ষিনে-সাদ্দাম বিষের পেয়ালা
ধরেছিল তুলে; মানুষ মেরেছে অকারনে
কারাদাদ মারিয়ামে।
কাঁদো বাগদাদ কাঁদো; তুমি জন্মের
নান্দনিকতা ভুলে যাও; কেনানা
মৃত্যুর মিছিলে আজ আজরাইল
পতাকা নাড়ে; তোমার বুকে
হেনেছে পদাঘাত, পদাতিক,
অশ্বারোহী ও ট্যাংকের বহর, শব্দহীন
বোমারু বিমানের গোলার আঘাতে
করেছে ভেদ তোমার প্রাণের মন্দির।
ধ্বসেছে প্রাসাদ, মসজিদ, প্রার্থনালয়;
মৃত্যুর কোলে ঢলেছে নারী-পুরুষ
শিশু –বৃদ্ধ সকলই; কেবল পোড়া মাটি
আর লাশের গন্ধে বাতাস হয়েছে ভারী।
কাঁদো বাগদাদ কাঁদো; তুমি জন্মের
নান্দনিকতা ভুলে যাও; কেনানা
তোমার বুকে দাঁড়িয়ে একদিন
শুধু বিউগলের করুন রাগিণী
শোনা যাবে –প্রহরে প্রহরে।
চোখের জলে নিবিয়ে দাও
তোমার অন্তর্দহন,ফোরাতের জলে
আর কত রক্ত প্রবাহ ঝরাবে ?
খলিফা মামুন আজো বুঝি কাঁদে?
কেনানা কান্নার বীজ বপণ
করেছিল সে নিজ হাতে।
কাঁদো বাগদাদ কাঁদো; তুমি জন্মের
নান্দনিকতা ভুলে যাও; কেনানা
কান্নাই তোমার উৎসব, লাশ আর
লাশ, মৃত্যুর উপত্যকায় শুধু
লাশের রাশি। এইত সেদিন ২০০৩ সালে
রাতের আধাঁর ছেঁদিয়ে আলোর ঝলকানি
তোমার আকাশ জুড়ে ওঠিল ফোটে,
কেঁপে ওঠিল ভূতল,লাশের স্তুপে চাঁপা
পড়ল শিশুর ক্রন্দন-কান্না থেমে থাকেনি,
আজও কাঁদে শিশু প্রতিদিন, অবুঝ
শিশুর কান্নায় তোমার বাতাস বুঝি ভারী?
কাঁদো বাগদাদ কাঁদো; তুমি জন্মের
নান্দনিকতা ভুলে যাও; কেনানা
এখানে মৃত্যু আসে স্বশব্দে, শরীরে
বোমা জড়িয়ে-আত্মঘাতি রূপে;
স্বাভাবিক মৃত্যুর দাবি নিরর্থক, এখানে
বোমা ফোটে মসজিদে, স্কুলে, হাসপাতালে
ঘরের মেঝেতে-ঘুমন্ত মায়ের বুকে; যেখানে
নবজাতকেরা আশ্রয় খুঁজে, অবুঝ মনে।
কাঁদো বাগদাদ কাঁদো; তুমি জন্মের
নান্দনিকতা ভুলে যাও; কেনানা
পাষণ্ড দানবেরা এখানে নৃত্য করে,
মৃত্যুর নৃত্য, ওরা তৃষ্ণার্ত –প্রসস্ত উদরের
ক্ষুদা- তৃষ্ণা মেটাতে রক্ত, মাংশ আর কিছু
কংকাল চাই; এখানে মৃত্যু আসে বাতাসে
নিঃশব্দে –গ্যাসের কুন্ডুলি পাঁকিয়ে;
ঘুম পারিয়ে মৃত্যুর ঘুম; কোন বেদনা ছাড়াই।
কাঁদো বাগদাদ কাঁদো; তুমি জন্মের
নান্দনিকতা ভুলে যাও; কেনানা
তোমার কান্নার শব্দে যদি-ঘুমন্ত
পৃথিবী একদিন জেগে যায়; যদি
লাশেরা তাদের পোষ্টমর্টমের রিপোর্ট
পেয়ে যায়; যদি আগামী দিনে অনাগত
প্রজন্ম জানতে চায় তাদের পূর্ব পুরুষের
মৃত্যুর কারন, তবে কি জবাব দেবে?
কাঁদো বাগদাদ কাঁদো; তুমি জন্মের
নান্দনিকতা ভুলে যাও!!!
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×