হাজার বছর ধরে প্রতিক্ষা ছিল একটা যুদ্ধ হবে
বুলেট, বোমা, কামানের গোলা স্ফুলিঙ্গ ছড়াবে চারদিক,
ট্যাংকের আঘাতে নিমিষে ধুলায় লুটাবে বাড়িঘর,
আগুনের লেলিহান ছড়াবে, লাশের স্তুপে চাপা পড়বে
অবুঝ শিশুর কান্না।
একটা যুদ্ধের জন্য প্রতিক্ষা ছিল
এদেশ, এমাটি রক্তে হবে লাল, তাজা খুনে
হাজারো মা হবে বিধবা, বোন হবে স্বামী হারা,
সন্তান হারাবে পিতা ।
নারকীয় হত্যায় মেতে ঊঠবে পিশাচ
একটা যুদ্ধের জন্য প্রতিক্ষা ছিল
শোষণের জোয়াল ভেঙ্গে যাবে,
ভয়ংকর দানবের হাত ধুমড়েমুছড়ে যাবে বলে
অতঃপর এল সেই ক্ষণ,
বাতাসে ভেসে এল মুক্তির ডাক,
বজ্রধ্বনি, গেরিলা যুদ্ধের ডাক, তৈরি হও
হানাদার হামলে পড়ে, রাতের অন্ধকারে।
অপেক্ষার প্রহর কেটে গেল,
এক বুক স্বপ্ন নিয়ে ঝাপিয়ে পড়ে, অকতোভয়,
নির্ভিক প্রাণ হাজারো যুদ্ধা, ছাত্র, যুবক, কৃষক।
যুদ্ধ নেমে অন্ধকার রজনীতে, মৃত্যুর মিছিলে,
প্রতিরোধ সংগ্রামে নেমে এল
রাজপথে যুদ্ধের সারথীরা,
জেগেই ছিল সেদিন বাঙ্গালী বীর সেনারা
জেনে ছিল, যুদ্ধ হবে, মৃত্যু আসবে,
কতগুলো প্রাণ হবে নিঃশেষ।
মাথা নোয়াবে না বাঙ্গালী,
যুদ্ধের জন্য অপেক্ষা ছিল প্রতিটি মানুষের
মা যেমন করে অপেক্ষা করে,
গর্ভের সন্তানের প্রতিক্ষায়,মুহুর্তক্ষণ, অনুভবে,
বেঁচে আছে প্রাণ অমিত সম্ভাবনা নিয়ে।
যুদ্ধ হবে, প্রাণ যাবে! যাকনা কিছু প্রাণ তবু …
মুক্তি আসবে বলেইতো এই বলিদান।
বীরাঙ্গনারা বেঁচে রইল, মৃত শরীরে।
৩০ লক্ষ প্রাণ গেল, আর কত প্রাণ চাই।
একটি ভূমির মুক্তির জন্য আর কত প্রাণ দেবে এই দেশ?
দীর্ঘ নয় মাসের নরক যন্ত্রনায় জন্ম নিল দেশ,
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



