আজও কান্না আসে,জল আসে চোখে,
এই বুঝি শহীদের লাশ সামনে দাড়িঁয়ে
বিচার চাইবে, গণহত্যার বিচার
আজ সেই দিন। নরকের দরজা গেল খুলে,
এক পা দুই পা করে জল্লাদ আসে নেমে।
অন্ধকার রাত্তির ভেতর ভূতের হাত রক্তলাল।
ভেতর বাহির পাক হানাদার জ্বলজ্যান্ত এক দানব।
কাল কাল রক্তের ছোপ ছোপ দাগ রাজপথ।
ক্লান্ত শকুনি ডানা ঝাপ্টায়,
আরো লাশ চাই লাশ।
জলের তৃষ্ণা মেটাবে রক্তের স্যুপে।
যে মায়ের জটরে তার জন্ম সেখানে সে
বেয়নটের খুচায় ছিন্নভিন্ন করে রক্তাক্ত।
নরপিশাচ।
ভয় নেই, জেগেছে আজ সেই প্রাণ দলে দলে,
মুষ্টি বদ্ধ হাত, উর্ধ্বে ধাবিত স্ববেগে
আলোর শিখা জ্বালিয়ে সারাদেশ
অন্ধকার কালরাত্রির আধার বুঝি গোচাবে।
পাপিরা তাপে গলে হবে নি:শেষ।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



