বঙ্গবন্ধু,
মহান নেতা।
জাতির পিতা।
জন্ম যদি না হত তোমার এই বাংলায়
স্বাধীনতার ডাক কে দিত ?
উজ্জ্বল করেছ মুখ তুমি বাংলা মায়ের
সাহসে, বীরত্বে আর গৌরবের মহিমায়।
জীবনের পলে পলে করেছ লালন
স্বাধীনতাই বুঝি ছিল তোমার মরণ পণ।
আশার আলো জ্বেলে ছিলে মনে
এই বাংলার মানুষের পরাণে।
তোমার জনমে ধন্য মায়ের কূল
ধন্য এই বাংলার বুকে জন্ম নেয়া প্রতিটি শিশু,
রক্তের উত্তরাধিকার যে বয়ে বেড়ায়।
তোমার চেতনা মানে বিশাল বাংলার বুক,
যত কীর্তি গাঁতা আছে এই বাংলায়
স্বাধীনতার চেয়ে বড় কোন কীর্তি আর নাই।
জীবন্ত কিংবদন্তি তুমি, মৃত্যুকে করেছ আলিঙ্গন,
মার্চের কালরাত্রিরে, ভয়াল থামা মুখে দাঁড়িয়ে,
২৬ মার্চ প্রথম প্রহর, দৃঢ় মনোবলে,
বজ্রকণ্ঠ গর্জে উঠে,
মৃত্যু অনিবার্য ছিল অথচ
তোমার কন্ঠে বাজে স্বাধীনতার ঘোষণাবাণী।
মানুষের হৃদয়ে খোদাই করা সে বাণী আছ
মৃত্যুকে করেছিল জয়, ধাবায়ে রাখতে পারেনি।
যেদিন তুমি বলে ছিলে রক্ত যখন দিয়েছি আরো দেব,
দেশ কে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ।
তোমার আদেশে প্রস্তুত ছিল পুরোজাতি।
লাঠি শুটা, ভল্লম আর ইট পাটকেল, গোটা কয়েক
থ্রি নট থ্রি এই ছিল সম্বল, মনোবল ছিল ভারি চাঙ্গা।
প্রতিবাদি জনতা রুখে দিল পাকিস্তানি জান্তা।
তোমার ডাকে দিয়েছিল সাড়া
মুক্তিকামী বাঙ্গালীরা, ঝাপিয়ে পড়ে রক্ত উজার,
বুকের তাজা রক্ত দিল ঢেলে।
কামান গোলা আর ট্যাঙ্কের সামনে, অকাতরে।
বঙ্গবন্ধু
তোমার নামে চলে যুদ্ধ,
নীরবে ছিলে সকলের প্রাণে
যুদ্ধের ময়দানে, শাণিত, ক্ষুরধার, সুতীক্ষ্ণ নজরে।
বাংলার তরুণেরা করে আরাধ্য সাধন।
বিশ্বের নামকরা সেনারা নাকে খৎ দিয়ে
সাক্ষর করে দলিলে, আত্মসমর্পণ।
২৬/০৩/২০১৭
(চলমান ---)
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



