বঙ্গবন্ধু
তোমার মহান কীর্তির কাছে সবই তুচ্ছ;
ইতিহাস বলে যাবে তোমার কথামালা
বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়াবে দেশ।
তুমি ছিলে এই দেশের স্বপ্নদ্রষ্টা, পিতার
আসনে তুমি সয়ে গেছ লাঞ্চনা,
গরাদের অন্তরালে।
কারার ভিতর কবর,
মুজিবের প্রাণ নেবে, প্রাণ।
তাক করে বন্দুকের নল বুকে ধরে,
বিশাল বাংলার বুক,
মহান নেতার হৃদয় এই বুঝি যাবে ফুটো হয়ে!!
অসম সাহসের কাছে মাথা নত করে,
জান্তার হাত কেঁপে,
সাহসের কাছে পরাভূত অশুভ প্রেতাত্ত্বা।
বঙ্গবন্ধু,
জাতির পিতা,
বিশাল বাংলার বুকে আসে ফিরে,
স্বপ্নের দেশে।
চারদিকে হাহাকার,
জান্তার ছোবলে বিরানভূমি,
গৃহহারা,
স্বজনহারা মানুষের কান্না ভাসে বাতাসে
পিতার স্নেহ আদরে মলিন মুখে ফোটে হাসি
সব আছে আমাদের,
বেঁচে আছে পিতা,
শুধু ভরসা এইখানে।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



