আমাদের এক বন্ধু উকিল। তার পেশা ফটোগ্রাফি নয়। তবে আজকাল নিজের হাই রেজুলেশন মোবাইল ক্যামেরার বদৌলতে কম বেশী ছবি সবাই তোলেন। ছবিতে নিজে পোজ দেন। সেলপি নেন। মজা করেন। ছবি নিয়ে আবার তার এডিটিং করে দেখে কেমন লাগে। মাঝে মাঝে ফেইস বুকে পোস্ট করে। বন্ধুরা কমেন্টস করে। তা নিয়ে আমোদ প্রমোদে মজে যায়। জীবনের যত রস আছে, স্বাদ আছে, আনন্দ আছে তাই ভাগাভাগি করে। আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, ইচ্ছে করলেই কাছে থাকতে পারেন দূরের কোন বন্ধুর কাছে। এই অসম্ভব কে সম্ভব করেছে ফেইস বুক। গতকাল আমাদের বন্ধু মিজান তার ফেইস বুকে দুইটি ছবি প্রকাশ করে। ছবি দুইটি মোবাইলে তোলা। একটি ছবি আসল। আরেকটি এডিটিং করা। তার এই ছবি দুইটি দেখে একটি কবিতা লেখার ইচ্ছে হয়। সেই কবিতার আংশিক আমি প্রকাশ করেছিলাম। বাকিটা এখানে দেয়া হল।
ফটোগ্রাফির কারসাজি
----------------------
সাদা কালোর মিশ্রনে মেঘলা আকাশ
ঘন কালো মেঘ জমেছে।
রঙ ছড়ানো ছবির পিছে
পংকিল খিলাড়ী খেল খেলে।
বলতে আমার বাধা নেই,
ফটোগ্রাফি আসল নকল দুইই পারে।
ছবি যদি বলে কথা, জানা যাবে সত্য মিথ্যা
কার মনে কি গাপ্টিমেরে লুকিয়ে আছে
ছবিতে দেবে রঙের আবির। অন্ধকারের
মায়ার জালে, মেশায় মনের বিষ।
ফটোগ্রাফির কারসাজিতে ইচ্ছে করে হারিয়ে যেতে।
আলোর সাথে করে খেলা, রঙের মেলা
ফটোগ্রাফি আদতে এক কারসাজি।


সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




