এক মুঠো বর্ণ এনে দাও
শব্দ বানাবো।
এক মুঠো ছন্দ এনে দাও
কবিতা বানাবো ।
ছন্দের অভাবে,
ছন্দ হীন জীবন কত মানুষের ,
উদাসিন পথিকের মত খাপছাড়া, ছন্নছাড়া
এখানে ওখানে বিশ্রি সব কাজ কর্মে লিপ্ত।
একটুখানি সাহস দাও,
পাথর কেটে পথ বানানো।
একটুখানি অভয় দাও,
গোল ম্যালে পথ মাড়াব না আর কোন দিন।
একটু খানি আদর দাও,
ফিরে এসে তওবা করে দোয়া চাইব।
বেপথে চলে গেছে যে যুবক,
পরিবারে একা কেটেছে তার সময়।
বাড়ন্ত যৌবনে আদর হীন,
নোংরামি দেখেছে চোখে।
কোন পথ নেই সামনে, তাই বেপথে।
দুই দিগন্ত
----------
দুই জগতের দুই পুরুষ
করে আলিঙ্গন, মুক্তমনে।
সিদ্ধ হস্ত নিজ ভূবনে
বাহুবল নয় বুদ্ধিবলে,
আখেরি পথ,
একি মোহনায় হবে মিলন।
অন্তরজামি জানে মনের খবর।
চলনা ভাই, চলি একি পথ।
আখেরি যমানায়
নানা মুনির নানা মত
হানাহানি আর হিংসাময়।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





