বসন্তকালে জলের শুভেচ্ছা
চৈত্রের তাপদাহে, বৈশাখের তান্ডব
একটুখানি বারি বর্ষণ।
মন্দ কি ভাই ?
রাজপথে কাঁদামাটির গন্ধ পাই।
টানা দশমাস পানি নেই রাজপথে,
তা কি আর হয়?
বাদলের প্রমথদিন,
একটু খানি জল এল নেমে।
রাজপথে সাঁতার কেটে বাড়ি ফিরে সবে।
খোদার রহমত ভেবে চুপ থাক ঘরে,
নইলে ভেজা শরীরে অসুখ বিসুখ
ডাক্তার বৈদ্য, কবিরাজ লাগবে যখন তখন।
নর্দমা আর রাজপথ কোনটা কার দখলে
চেনা মুশকিল।
স্কুল ফেরৎ বালক বালিকারা সাংরাই খেলে
বৃদ্ধ রিক্সাওয়ালা
চাকার নীচে আহত শরীর নিয়ে দেয় ডুব,খুঁজে
নিখোঁজ মানিক রতন। স্যুয়ারেজ সাগরের
জলে হারিয়ে ছিল বিকেলের বাণে।
অচেনা মুখ কর্দমাক্ত, উজ্জ্বল দাঁত,
হাসিতে মুক্তার দানার মত ভাসে।
অফিস ফেরৎ মানুষের ভীড়, গাদাগাদি
সড়কের পাশে কোন দাঁড়িয়ে, চিন্তিত।
কি করা ভাই,
নগর পিতার দেখা নাই, জলে ভাসে নগর,
ফি বছর একই বচন আসে মুখে
মহাপরিকল্পনার জালে আটকে গেছে খাল খনন।
আগামী বর্ষার আগেই শেষ হবে কাজ।
জলজট হবে ফাইলজট।
উন্নয়ন জলে ভাসে শহর।

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




