
বৈশাখের তান্ডব চারদিক
-------------------------
চৈত্র মানেই খট খটে রৌদ্দুর,
বসন্তের ফোটাফুল নেতিয়ে যায়,
ঘামে ভেজা শরীর
জলের তৃষ্ণায় থাকে কাতর,
এমনটাই স্বাভাবিক।
কিন্তু বৈশাখের মাতাল হাওয়ায়,
ঝড়ের বেগে উবে যায়,
তাপদাহ খানিক্ষণ।
মনে হয় এক মহা-তান্ডব,
চার দিক ভেঙ্গে যেন খান খান হবে,
ফসলের মাঠ লেপ্টে যাবে কাঁদায়,
বাড়িঘর চুরমার।
বেশুমার অসহায় মানুষ,
পাখির নীড়, খড়েরছাউনি ঘর,
সব একাকার।
গাছপালা উলঙ্গ, পাতাবিহীন,
আকাশ বুঝি,
পাথর ছোঁড়ে মারে জমিনে।
ঝিলিক দিয়ে বিজলি নামে
বোমার মত, বিকট শব্দ,
কানে তালা লাগে।
তবু বুঝেনা মানুষ
তার ক্ষমতা কতক্ষীণ
সে কি থামাতে পারে ঝড়,
ঘুর্ণিবায়ু, বর্ষার জল?
তবে কেন?
তার এত অহংকার তেজে জ্বলে।
দখলে নেই তার নিমিষের কাল
আছে অগ্নি ক্রোধ,
বলমান শরীর,
পাষণ্ড হৃদয়, তেজ হুঙ্কার,
চেঁচায় অকারণ,
রাজনীতির মাঠ বেজায় গরম।
বৈশাখের তান্ডব চারদিক।
০৪/০৫/২০১৭

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




