
ঘাসফুল
------------
তৃণ ভূমি বন্য ঘাসফুল ভরা
সাদা ফুল হেসে চলে নিরিবিলি।
পথিক একটু দাঁড়াও,
দুচোখ ভরে তাকাও
জুড়াবে পরাণ তোমার,
মনে রেখ শুধু আমায়
প্রকৃতির কূলে হাসি
যদি না মাড়াও
দুপায়ে মাড়াবে আমায়।
আমি কোন ক্ষতি করিনি কারো,
শুধু বেড়ে উঠি আপন মনে
ঘাস ফুলে ফুলে ভরা বেলাভূমি,
মৌ আসে গুন গুনিয়ে,
চুষে পরাগরেণু।

বিড়ালের স্বাধীনতা
--------------
বিড়ালের দুচোখে কোন ভয় নেই
ফ্যাল ফ্যাল করে তাকায়।
বলে কিনা তুমি কে এখানে?
উহ্! বহিরাগত?
সোজা পথ চল।
দাঁড়িয়ে আছ কেন?
আমার স্বাধীনতা যেন ক্ষুন্ন না হয়।
প্রতিদিন পথ চলি আমি,
কেউ বাধা দেয় না,
আজ থামতে হল।
তুমি ভেবেছ ভয় পেয়েছি?
মোটেই না।
আমার রাজ্যে আমি স্বাধীন।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





