কে বলেছে তুমি স্বাধীন
পরের ঘরে বসত তোমার
তাড়া খেয়ে গুটিয়ে লেজ,
এক পলকে পালাও তুমি
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছ
এই বুঝি তোমার স্বাধীনতা ?
আজতো বেশ এই দেশে
খানাপিনার অভাব নেই,
চলতে ফিরতে বাধা নেই,
আমায় দেখে অমনি তাকাও কেন?
ভেবেছ পরদেশ থেকে এসেছি বুঝি।
যে দেশে আছ এখন ,
খুঁজে দেখ এই রাজকীয় শান মান
এনেছে পরদেশ লুন্ঠণ করে।
মানুষ নিঃশ্বাসে নিঃশ্বাসে
অভিশ্মপাত করে ইংরেজ বেণিয়াদের।
হায় এই যদি কপাল আমার,
মরতে ইচ্ছে করে টেমসের তীরে।
কে বলেছে আমি স্বাধীন, এখানে
শ্বাস নিতেও ট্যাক্স লাগে।
ভেজা বিড়ালের চাহনি দেখে
মনে হল সেও বুঝি অসহায়।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



