সত্য কাহাকে বলে
সত্য বড়ই নিষ্ঠুর, নিরেট
কঠিন নির্মম এক নীতি ভাষণ।
উদাসীন রাজনীতি।
সত্য এখন জলে ভেজা।
মৃত মরালী আর মরা মৎস
কাদায় আটকে গেছে সত্য সব।
ভাবুকের কাছে সত্য আয়নার মত
যে নিজেই দেখে নিজের চেহারা।
কবির কাছে সত্য কল্পনা ছাড়া আর কিছু নয়।
আলেমের কাছে সত্য মৃত্যুর মত
যমদূতের প্রতিক্ষা করা।
রাজনীতিকদের নিকট সত্য নিরেট ভাষণ।
সত্য খুঁজে পাবেনা এখানে কখনো,
আরব্য রজনীর কল্প কথায় হয়ত
সত্য আছে লুকিয়ে।
নদীর জলে ভাসে কৃষকের ফসল,
তাই সত্য। অন্যসব মনগড়া কাহানী।
এই দেশে সত্য হল স্তাবকের মুখের বুলি,
একেক নেতা একেক ভাবে বলে কথা।
জলে ভাসা মানুষের হাহাকার দেখও
এখানে যখন রাজনীতি চলে, আড়ালে
সত্য হারিয়ে যায়।
হে সত্য তুমি প্রকট হও
দিনের আলোর মত যেন মানুষ বুঝে
সত্য কাহাকে বলে।
( সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণার বানে ভাসা মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করার নিমিত্তে লেখা)
২৪/০৪/২০১৭
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



