দুখিনি বর্ণমালার গাঁথুনিতে মিনার,
যেখানে চেতনার চূড়া সুউচ্চ
অসীম সাহসে দাঁড়িয়ে আছে,
উঁচু করে বাঙ্গালীর শির, সুমহান গৌরব
তুমি অহংকার, তুমি স্মৃতির মিনার।
শহীদ মিনার।
কিছু সাহসী যুবকের শপথ মৃত্যুঞ্জয়ী, অনড় ছিল
রাজপথ কাঁপিয়ে দিল;
রক্ত দিল,বর্ণমালার জন্য রক্ত,
ভাষার দাবীতে জীবন দিল,
মরণ পণ শপথ,
মায়ের ভাষা বাংলার দাবীতে মরণ শপথ।
ফাগুনে ফুটা শিমুল পলাশের রঙ হয়েছিল ম্লান
রক্তের পিনকি ঝরেছিল রাজপথে
পাঁজরে বিদ্ধ বুলেট
ভাষার দাবীতে শহীদ,
বিরল ইতিহাস; অমর ইতিহাস,
মায়ের ভাষা বাংলার দাবীতে গড়া ইতিহাস।
সালাম, জব্বার, বরকত আর রফিকের রক্তে লেখা
বাংলা হরফ, অ আ ক খ।
হাজার বছরের বাংলা ভাষার গৌরব গাঁথা
লাল হরফে লেখা হল অমর কবিতা,
মায়ের ভাষা বাংলার দাবীতে লেখা কবিতা।
অমর একুশ তুমি বাঙ্গালীর মহাকাব্য
শোকে দুখে অহংকারে দীপ্ত সতেজ সাহস
সোনার হরফে লেখা অমলিন ইতিহাস।
মায়ের ভাষা বাংলার মহাকাব্য।
হে বিশ্ব বাসী যারা মার্তৃভাষাকে ভালবাস
যারা নিজের অস্তিত্বকে ভালবাস
যারা আপন গৌরবে বলিয়ান;
এই বাংলার বুকে শহীদ মিনারে সমবেত হও
তোমার চেতনাকে হোক শাণিত
ক্ষুরধার শাণ,
রুখে দাঁড়াও ভাষার সাম্রাজ্যবাদ,
একটা ইতিহাস
একটা মহাকাব্যের গাঁথুনি রচিত হোক
মায়ের ভাষার জন্য মহাকাব্য রচিত হোক
যেন অকালে হারিয়ে না যায়
আর কোন ভাষা, কোন মায়ের মুখের ভাষা।
---
চট্টগ্রাম – ৭/০২/ ২০১৯

সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


