ধূসর হাওয়া বইচে
ধুলিবালি মাখা হাওয়া
বনে বৃক্ষলতায় পাতার শ্যামলিমা নেই
বহতা বায়ু চলছে বিষ মাখা
নগর খাল বিলে নদীতে বাড়ছে দূষণ;
অগুনিত মানুষের দূষণ।
যানের দূষণ,
কলের দূষণ, ঘরের দূষণ
দূষণে ভরপুর চারদিক।
দূষণে সয়লাব খাবার দাবার মাটি,
ফুল ফলে দূষণ, মাছ মাংশে দূষণ
আদতে দূষণ মানুষের মগজে।
চিন্তায় দূষণ, কর্মে দূষণ
চলনে বলনে দূষণ,নীতিতে দূষণ
রাজনীতিতে দূষণ, শাসনে দূষণ
দূষণে দেশ চলছে তো চলছেই
সমাজে দূষণ, ধর্মে দূষণ,
আইনে দূষণ, বিচারে দূষণ,
আজকাল দূষণই পেশা।
জল মাটি পাহাড় বায়ুতে দূষণ
বৃক্ষলতায় দূষণ, নিঃশ্বাসে দূষণ
প্রশ্বাসে দূষণ।
যখন সবকিছুই দূষিত
মানবতাও দূষিত
আমরা সবাই দূষণের শিকার।
-----------------
চট্টগ্রাম ০৮/০২/২০১৯
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



