somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এন্ড্রয়েড ডিভাইসে এড ব্লক করবেন কিভাবে? (একটি হাউ টু মার্কা পোস্ট)

১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এন্ড্রয়েড ডিভাইসের সবচেয়ে ভালো দিক কি?
আমি জানি এর উত্তরে প্রায় সবাই একমত হবেন এন্ড্রয়েড এর অসংখ্য ফ্রি সফ্টওয়্যার এর ব্যাপারে। কিন্তু ফ্রি এর সাইড এফেক্টটা নিশ্চই অনেকে টের পাচ্ছেন। খুব কমন একটা উদাহরণ হলো বাংলা টাইপিং এর সফ্টওয়্যার মায়াবী কিবোর্ড, এমনকি এংরি বার্ডস - গুগল ম্যাপসেও এড। সফ্টওয়্যার/সার্ভিস তো ফ্রি - সাথে এডও ফ্রি।
আমার মতো যারা মোবাইলে নেট মিনিপ্যাক ইউজার - এইসব এড দেখলে তাদের গায়ে লাগার কথা। আর বিরক্তির ব্যাপারটা তো আছেই।

এবার আসুন কিভাবে এই বিরক্তিকর এড গুলো ব্লক করা যায় সেটা দেখি।

আগে প্লেস্টোরে কিছু আপ্লিকেশন পাওয়া যেতো এড ব্লকিং এর জন্যে - কিন্তু কিছুদিন হলো গুগল প্লেস্টোরে এধরনের এপ নিষিদ্ধ করেছে। সুতরাং স্টোরে আপনি এই ধরনের সফ্টওয়্যার আর পাচ্ছেন না। আপনি যদি ভালো গুগল ইউজার হন তাহলে অবশ্য নেট এ এসব সফ্টওয়্যার খুজে পাবেন - কিন্তু কথা হচ্ছে নন-প্লেস্টোর এপ যে আপনার পার্সোনাল ডাটা (আপনার মোবাইলের সংরক্ষিত ইমেইল এড্রেসগুলো, আপনার একাউন্টের পাসওয়ার্ড) পাচার করছে না - সেই নিরাপত্তা কে দেবে? সুতরাং বুদ্ধিমানের কাজ হচ্ছে এসব গুগল অসমর্থিত সফ্টওয়্যার ব্যবহার না করা।

তাহলে কিভাবে এড ব্লক করবেন?

খুব সোজা একটা উপায় আছে। তবে এর জন্যে অবশ্যই আপনার হ্যান্ডসেট রুট করা থাকতে হবে।
আসুন শুরু করা যাক।

কোনো রুট ব্রাউজার দিয়ে আপনার সেটের /etc ফোল্ডারে ঢুকুন। অনেক ফাইল আছে ভেতরে। এর মধ্যে hosts নামে একটি ফাইল আছে - খুজে বের করুন। এই hosts ফাইলটা আসলে একটা আইপি লিস্ট - আপনি এন্ড্রয়েড এ যে কোন ওয়েব এড্রেস ইনপুট করলে অপারেটিং সিষ্টেম আগে চেক করে সেই এড্রেসটা hosts ফাইলের লিস্টে আছে কি না। যদি খুজে পায় তাহলে সেটাকে রিডাইরেক্ট করে localhost (127.0.0.1) এ পাঠিয়ে দেয়। সোজা বাংলায় hosts লিস্টে কোনো ওয়েবএড্রেস থাকলে সেটা আপনার হ্যান্ডসেট ব্লক করে দেবে। দুনিয়ার সব অপারেটিং সিস্টেমেই এই hosts ফাইল থাকে এবং একই ভাবে কাজ করে।
এতোক্ষণে নিশ্চই বুঝে গেছেন - এই hosts ফাইলটা এডিট করে যদি এড/স্প্যামার সাইটের অ্যাড্রেসগুলো ঢোকানো যায় - কেল্লা ফতে।

এড ব্লকিংএর জন্যে সবচেয়ে বিশ্বস্ত সাইট হলো AdBlock plus। এদের অফিসিয়াল এড সাইট ডাটাবেজের লিঙ্ক নিচে দিচ্ছি (always updated)।

https://easylist-downloads.adblockplus.org/easylist.txt


সাইটটা থেকে সবগুলো ওয়েবএড্রেস একটা টেক্স্ট ফাইলে কপি করে hosts নামে সেভ করুন (কোনও txt টাইপের এক্সটেনসন ছাড়া), অর্থাত্‍ ফাইলটার কোনও এক্সটেনসন থাকবে না।

এই hosts ফাইলটি আপনার সেটের/ট্যাবের /etc ফোল্ডারে পেস্ট করুন। অবশ্যই এই ফাইলের পারমিশন থাকবে rw-r-r অর্থাত্‍ নিচের ফরমেটে:
x x 0
x 0 0
x 0 0


পেস্টের আগে পূর্বের hosts ফাইলের একটা ব্যাকআপ নিয়ে রাখা ভালো (জাস্ট আগের hosts ফাইলের পর .bak লিখুন, কাজ শেষ)...

নতুন hosts কপির পর পারমিশন rw-r-r দিয়ে মোবাইল/ট্যাব রিবুট করুন। ব্যাস, আপনার ডিভাইস বিরক্তিকর এড/ব্যাকগ্রাউন্ড ডাটা চুরি মুক্ত।


ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×