somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিলিজ হলো আমাজন ইকো (Echo)/অ্যালেক্সাতে প্রথম বাংলাদেশি নিউজ স্কিল (প্রথম আলো, ডেইলি স্টার এবং দ্যা ইন্ডিপেন্ডেন্ট)

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যালেক্সা কি?
অ্যালেক্সা অ্যাপলের Siri কিংবা মাইক্রোসফট এর Cortana এর মত একটা পার্সোনাল এসিসট্যান্ট প্রোগ্রাম। এর সাথে মোবাইল থেকে, Echo বা অন্যান্য ব্র্যান্ডের স্পীকার থেকে, এমনকি নির্দিষ্ট কিছু হেডফোন থেকেও কথা বলা যায়। অ্যালেক্সার সাহায্যে শুধুমাত্র মুখে জিজ্ঞেস করেই জেনে নেয়া যায় আবহাওয়া, BBC/CNN এর মতো বিভিন্ন সংবাদ সংস্থার লেটেস্ট নিউজ, এমনকি স্মার্ট ডিভাইস (লাইট, লক, প্লাগ, টিভি ইত্যাদি) চালু বা বন্ধ করা, লাইটের রঙ পালটানো, পিজ্জার অর্ডার করা, uber ডাকা সম্ভব। যদিও এর সবগুলো সুবিধা বাংলাদেশ থেকে পাওয়া সম্ভব নয়, তবুও আবহাওয়া, স্মার্ট ডিভাইস কনট্রোল, সাধারণ বিভিন্ন প্রশ্নের উত্তর ইত্যাদি জানা সম্ভব। সবচেয়ে বড় সুবিধা হলো এতে চাইলেই বিভিন্ন ডেভলপারের বানানো বাড়তি কিছু দক্ষতা (স্কিল বলা হয়) যোগ করা যায়, যেমন প্রোগ্রামিং জানা থাকলে আপনি এতে বাংলা রেডিও স্টেশন বা টিভি চ্যানেলের লেটেস্ট নিউজ, আপনার প্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন তথ্য যোগ করতে পারবেন- যা দুনিয়ার যে কোনও প্রান্ত থেকে যে কেউ অ্যালেক্সাকে জিজ্ঞেস করা মাত্র জানতে পারবে।



অ্যালেক্সা কেন গুরুত্বপূর্ণ:
এবছরে উইনডোজ ১০ ডিভাইস থেকে অ্যালেক্সাতে এক্সেস করা যাবে, অর্থাত্‍ দুনিয়ার কম্পিউটারগুলোর বৃহত্‍ একটা অংশ অ্যালেক্সাকে পার্সোনাল এসিস্ট্যান্ট হিসেবে পাচ্ছে। ইতোমধ্যেই দুনিয়ার বড় বড় সব নিউজ এজেন্সি, DHL বা FedEx এর মতো কুরিয়ার কোম্পানী, পিজ্জা হাট বা McDonalds এর মতো ফাস্টফুড কোম্পানীগুলো তাদের প্রোডাক্টের জন্য স্কিল রিলিজ করেছে। ভবিষ্যতের পার্সোনাল কম্পিউটিং হতে যাচ্ছে AI based, যার খুব বড় একটা অংশ এখন আমাজন অ্যালেক্সার দখলে।



অত্যন্ত দু:খের বিষয় হলো বাংলাদেশে শতশত সিএসই এর ছাত্র থাকা সত্ত্বেও অ্যালেক্সার জন্যে বাংলাদেশি স্কিল এর সংখ্যা নগণ্য (দশটাও হবে না), যা আছে তার ভেতর কোয়ালিটি সম্পন্ন স্কিল কিছু নেই বললেই চলে। অবশ্য এর পেছনে বাংলাদেশিদের নতুন টেকনোলজি এর প্রতি অনীহা একটা বড় কারণ হতে পারে। কনজুমার নেই তাই হয়তো ডেভলপারও নেই।

যাই হোক, অবসরে বানানো দুটো অ্যালেক্সা স্কিল মাত্রই রিলিজ দিয়েছি আমাজন এ। প্রথম আলো এবং ডেইলি স্টার এর এ নিউজ স্কিল দুটো থেকে এদের ওয়েবসাইটে আপলোড করা লেটেস্ট নিউজগুলো শুনতে পাবেন রিয়েলটাইমে। অর্থাত্‍ সবসময় সর্বশেষ বাংলাদেশের খবর শুনতে পাবেন যে কোনো অ্যালেক্সা সমর্থিত ডিভাইস থেকে। এই স্কিল দুটো পশ্চিমা দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিদের কাজে আসবে বলে আমি আশাবাদী।

অ্যালেক্সা স্কিল লিঙ্ক:
প্রথম আলো:
https://www.amazon.com/MNAA-Prothom-Alo/dp/B0788TTV8X
ডেইলি স্টার:
https://www.amazon.com/MNAA-The-Daily-Star-Bangladesh/dp/B078VF5HCQ/

যদি এই ব্লগের কোনো অ্যালেক্সা ইউজার থেকে থাকেন, ফিডব্যাক দিলে কৃতজ্ঞ থাকবো।

ধন্যবাদ


সংযুক্তি: নতুন আরেকটি স্কিল রিলিজ করা হয়েছে (দ্যা ইন্ডিপেন্ডেন্ট)।
দ্যা ইন্ডিপেন্ডেন্ট:
https://www.amazon.com/MNAA-The-Independent-Bangladesh/dp/B078XM7YQ9/
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×