somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাংক হিসাবের ওপর আবগারি শুল্ক ও ব্যাংকবিমুখতা!

০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবগারি শুল্ক করা হয় কোনো খারাপ অভ্যাস থেকে বিরত রাখার জন্য। সিগারেট, মদ এসব পণ্যে করা যেতে পারে। আবগারি শুল্ক বাড়ানো হয়েছে ব্যাংক হিসাবের ওপর। মনে হচ্ছে ব্যাংকে টাকা রাখার প্রয়োজন নেই। এর পুরো প্রভাব পড়বে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত গ্রাহকদের ওপর। এর ফলে জনগণ ব্যাংকবিমুখ হয়ে পড়বে। বলা হচ্ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো হবে, ব্যাংকের মাধ্যমে লেনদেন বাড়বে। অথচ আবগারি কর বাড়ানোর এমন সিদ্ধান্ত তো পুরো উল্টো হবে। গ্রামেগঞ্জে নতুন করে সমিতি গড়ে উঠবে, সেখানেই চলে যাবে সব টাকা।
যুক্তরাষ্ট্র, ভারত ও সুইজারল্যান্ডেও কোথাও ব্যাংক আমানতের ওপর আবগারি কর নেই। ভারতে ব্যাংক আমানতের ওপর সুদ হিসেবে বছরে যদি ১০ হাজার রুপি আয় হয়, তবেই তার ওপর কর প্রযোজ্য হয়। যুক্তরাষ্ট্রে আয় হওয়া সুদের ওপর আয়কর আছে, আমানতের ওপর কোনো কর নেই।
আমাদের অর্থমন্ত্রী রাজস্ব আদায় বাড়ানোর জন্য যে সৃজনশীলতা প্রয়োগ করে ব্যাংক আমানতের ওপর আবগারি কর আরোপ করেছেন, সেই ধারণাটি কোত্থেকে এল, সেটাই একটি বড় প্রশ্ন। পৃথিবীর আর কোনো দেশে ব্যাংকে আমানত রাখাকে পাপ হিসেবে গণ্য করা হয় কিংবা জনগোষ্ঠীকে ব্যাংকবিমুখ করতে কর আরোপ করা হয়, তা আমাদের জানা নেই।
এমনিতেই বাংলাদেশে ব্যাংকিং খাতে গ্রাহকদের ওপর নানা অজুহাতে নানা ধরনের খরচের দায় চাপিয়ে দেওয়া হয়। লেজার ফি, ব্যাংক কার্ড ফি, চেক বইয়ের ফি ইত্যাদি নানা বিষয়ের জন্য ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে প্রতিবছর টাকা আদায় করে। অথচ বিশ্বের অধিকাংশ দেশেই এগুলোর জন্য আলাদা কোনো মাশুল নেই। গ্রাহকের আমানত বিনিয়োগ করে ব্যাংক যা আয় করে, সেখান থেকেই তাদের এসব খরচ মেটানোর কথা। কিন্তু ব্যাংক পরিচালকদের সঙ্গে এক অদ্ভুত বোঝাপড়ার কারণে এগুলোর ক্ষেত্রে সরকারের কোনো নজর নেই। ব্যাংকে আমানত রাখার জন্য অন্যান্য দেশে যেখানে নানা ধরনের প্রণোদনা দেওয়া হয়, সেখানে বাংলাদেশে ঘটে তার উল্টো।
সরকারের বিভিন্ন সঞ্চয়পত্রকে যাঁরা ভরসা মেনেছিলেন, সুদের হার কমানোর কারণে তাঁরাও দিন দিন আশাহত হচ্ছেন। সরকারি চাকুরে ছাড়া অন্য পেশাজীবীদের পেনশন-সুবিধা না থাকার কারণে ব্যাংকে আমানত রাখার তেমন কোনো বিকল্প নেই।
অথচ একদিকে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর রাজনৈতিক প্রভাবাধীন অনাচার, অন্যদিকে বেসরকারি ব্যাংকে জবাবদিহি অবসানের এসব করুণ চিত্র ব্যাংকিং ব্যবস্থায় সাধারণ মানুষের আস্থা নষ্টের জন্য যথেষ্ট। কিন্তু তার মধ্যেই কর ব্যবস্থায় এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা মানুষকে ব্যাংকবিমুখ করবে, সেটিই তো স্বাভাবিক।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:৫১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×