কলম তাক করে বলছি
তোরা শয়তান
এ কালি মরার রক্ত
চারিদিকে আজরাইল।
লজ্জা করে না
ওষ্ঠ ভেদ করে বলিস আল্লাহ
ধৈর্যের শেষ সীমান্তে আমরা
হেদায়েতের মানে তোরা জানিস না।
মজুরের ঘামে কেনা বঙ্গভূমি
আকাশে পুরনো শকুন
নেই বিচার
ধর্মের কলঙ্ক তোরা।
সাদা, কালো দাড়ি কামিয়ে
ঘুরিস তোরা
পিছে কালো নীল আমলা
তবুও ধরতে পারে না
তোরা যে ক্ষমতার নীলনকশা।
যে শাসনের অপেক্ষায় কোরানের বিধান
১৪০০ বছরে হয়নি কায়েম তা
আর তোরা
নেতার ইশারায় কুত্তা।
জিম্মি করেছিস ১৫ কোটি বাঙালির
মান সম্মান
সোচ্চার হয়েও নেই লাভ
আমরা বাকহারা।
ভোটে কেনা গণতন্ত্র
তুই যে অশনি সংকেত
কবে জন্মাবে আস্থা
কবে থাকবে না কালো পোশাকের রংবাজ,
ভালোই আছিস তোরা
সময়ের তালে যেমন আসে
সূর্যের শেষ লাল আভা
মৃত্যুর অকপটে ঢুলে পড়ে সূর্য সন্তান
লাজ হারায় কোরানের বিধান,
স্রষ্টার আহ্বান হারায় মান সম্মান
আর আমারই দেশের তরুণ অবুঝ
বেড়ে ওঠে পথ প্রদর্শন ছাড়া।
এই কলম সময়ের নিশানা
এই কালির দাম দিতে হবে
বলছি সাবধান,
সবার জন্য একই সাড়ে ৩ হাত
বাঙালির মাটি নয় জঙ্গির স্থান
একই দোজখে পুড়ব মোরা
এবার তোরা যাবি কোথায়?
.........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




