মামা
২৮ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবির মহাকবি ̶
(শামসুর রাহমানের প্রতি)
বিষাদময় অপ্রস্তুত মুহূর্তের যবনিকায়
প্রথম বিশ্লেষণে হিসাব কষে
ছন্দে ছন্দে অভিমানে
ছিল লেখা (No Exit)
কবিতার স্তরে স্তরে
ভাঙা গড়ার উপাত্তে
সংস্কার বিভক্ত বিরক্তিতে
মহাপ্রস্থানের জৈবিক নিশ্চয়তায়
বেঁচে থাকার চেষ্টায়
বিস্মৃত উদ্যানে কলমের জোরে
মোকাবেলায় সুগঠিত অনিয়মের হাসি মাখা
অস্ত যাওয়া সূর্যের
প্রখর শীতল ঘাসে
শব্দের পাগলা নাচে
ঘেমে ওঠা যন্ত্র সমেত
বিদ্যার নির্ভাবনায় চাঁদকে বলি
এ যে নতুন যাত্রা ,
জ্ঞান পিপাসু সুহৃদ
বয়ে বেড়াবে বার্তা
বিশ্বাস অবিশ্বাসে
মূল্যে ভরা প্রশ্ন মালা
রবীন্দ্রনাথের অজেয় কবিতা
কিংবা ঘাতকের
জলপাই রংয়ের ট্যাংক
কৈশোর যৌবনের বারান্দায়
বাঁধা মাখা জটিল সরল
ভাবাবে,
মুখস্থ টেলিফোন নাম্বার
প্রবেশ দ্বারের উপরের
পরিচিত কোনার ঘরটিতে
আর হবে না সাক্ষাৎ
চা নাশতায় জ্ঞান সুধার
বিস্তর পরিধিতে
প্রবীণ তরুণের একই তোরণে
অবাধ্য ছিল কবির ভাষা
কিংবদন্তির খ্যাতির বিড়ম্বনা
নিজেকে সমাদৃত, অনাহত
প্রশ্নের পাহাড়ে
জ্ঞান তাপের নিরূপণে
পথেরই টানে
খুঁজেছি আপনার
পৃথিবীকে দর্শন ̶
হিসাবের বাহিরে শপথে
অতি অসামান্য নক্ষত্রের নীতিমালা
পিয়াসী গোপন মায়াজাল
কবিতার মহত্ত্বের সামষ্টিক
না জানা ভুবনে
আপনার এবার কি
নতুন অভিসার ?
রইল সালাম ॥
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন