পিতা
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যে বঙ্গ আমায় করেছ নিঃশ্বাস দান
স্মৃতিতে অম্লান,
রয়েছে এখানে মুক্ত বাতাস
দেশ দেশান্তরে হাহুতাশ
লক্ষ কোটি নর ও নারী
বাংলা তাদের মানুষ করেনি
স্বাধীন বাংলার কীর্তি এক
শেখ মুজিবুর রহমান -
শুনেছি সে ভাষণের কথা
ঐকমত্যের ডাক
বাংলার আকাশে জ্বলেছে আগুন
বাঙালি হয়েছে সোচ্চার
হাতে উঠেছে লাঠি ও শাবল
করেছে শত্রু ইজ্জত লুণ্ঠন
বীর বাঙালি পিছু হটেনি
বুকে ছিল তোমারই ডাক
স্বাধীনতার গান
এদেশ হবে সুজলা সুফলা
স্বপ্ন তোমার
শেখ মুজিবুর রহমান -
চেননি তুমি নেমকহারাম
তুমি নাকি ছিলে দানের পাহাড়
নিজেকে তুমি শাসন করনি
বঙ্গে তোমার বন্ধু জোটেনি
১৫ই আগস্ট জাতির কাল -
নিজের রক্ত বিলিয়ে দিয়ে
শহীদ হয়েছো তুমি
লজ্জায় ও গ্লানিতে ভরে গেছে
এদেশের নদ নদী,
যত দিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান
ততদিন রবে দুঃখ মোদের
শেখ মুজিবুর রহমান
স্বাধীনভাবে বেঁচে থেকে
প্রতিদিন ভেবে মরি
বাঙালির ভাগ্যে এমন সুপুরুষ
আবার জুটবে নাকি
বীর পুরুষ শুনেছি
আসে কদাচিৎ দেশে দেশে
করুণ মৃত্যু দেখেছে বাঙালি
সেই ভয়াল রাতে -
পায়নি বিচার এ দেশে মুজিব
দু-যুগ ধরে ধরে
ফারুক, রশীদ নিয়ে গেছে
জাতির জনক কেড়ে,
খুন করে যদি শাস্তি না মেলে
খুনিরা ঘোরে আইনের বলে
এই স্বপ্ন কি সেধেছিলে তুমি
কৃতী বঙ্গ সন্তান
ক্ষমা করবে না জাতি এদের
কথা দিচ্ছি,
শেখ মুজিবুর রহমান-
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন