বেঁচে আছি
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতার তেষ্টাটানা কয়েক বছর ডুবে ছিলুম কবিতায়। কবিতার সঙ্গে সম্পর্কটা একরকম সহজাত সত্ত্বেও ওই তলিয়ে থাকা দিনগুলো কেবলই ভেসে ভেসে ওঠে, আজ। খুব করে মজে ছিলুম আবিদ আজাদে। তাঁর ঘাসের ঘটনা থেকে নিয়ে তাবৎ বইগুলি চায়ের সঙ্গে চিনির মতো করে গুলে খেয়ে ফেলেছিলেম। কেননা মান্নান সৈয়দ বলেছিলেন আবিদ আজাদ একজন কবি এবং কবি ছাড়া আর কিছুই নন। রেওয়ায়েত সহীহ। আমি তাঁর "কবিতার স্বপ্ন", গদ্যগ্রন্থ পড়ে দেখলাম সেটিও অজান্তেই কবিতা হয়ে গিয়েছে। 'কয়েকটা শালিক উড়তে উড়তেও উড়লো না।' দারুণ সব পঙক্তি। এমনকী ইয়াহু মোটা 'ফররুখ আহমদ : ব্যক্তি ও কবি', ফররুখ আহমদ : জীবন ও সাহিত্য'র মতো বইও তখনই খতম দিয়েছিলাম, বছর দুই-তিন আগে। তারপর কবিতা বলতে গেলে আর পড়াই হয় না।
অনেকদিন পর ফের তেষ্টা পেয়েছে। আকণ্ঠ। মুশকিল, মন কোথাও বসে না। খুঁজছি তাই নতুন কোনো কবি, নতুন করে লেখা কবিতা।
অনলাইনে সেই আদ্যিকালের ছাপা কিছু কবিতা মেলে, যা পড়তে পড়তে মুখস্ত করতে করতে ভুলতে ভুলতে পুরনো। বিনীত নিবেদন : কেউ আমাকে কিছু কবিতা দিন। খোঁজ, লিঙ্ক। আমার যে বড্ড তেষ্টা পেয়েছে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন