somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'চার্লি ' একটি মালায়ালাম মুভি ।

১৯ শে জুন, ২০১৬ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কেরালা ভারতের দক্ষিণপশ্চিম কোণ ঘেষা একটি রাজ্য। ৩০% মুসলমান , ২০ % খ্রিস্টান এবং ৫০ % হিন্দুর বসবাস থাকলেও এই অঞ্চলে নেই কোন ধর্মীয় ও জাতিগত ভেদ । কেরালা ভারতের প্রথম একটি রাজ্য যেখানে সাক্ষরতার স্তর ১০০ শতাংশ । কেরালা সম্পর্কে এতকিছু জানার আগেই দেখে ফেললাম একটি কেরালার মালায়ালাম ভাষার সিনেমা । মুভিটা দেখার পর জানতে ইচ্ছেহল কেরালা সম্পর্কে । মুভিটা আমাকে বাধ্য করেছে ।

মুভির নাম চার্লি । Martin Prakkat এর পরিচালনায় মুভি মুক্তিপায় ২০১৫ এর ২৪ ডিসেম্বর ।মাত্র ৬৮৬০০০০০ ভারতীয় রুপি বাজেটের একটি মুভি যে এত ভাল ভাবাতে পারে তা মুভিটি না দেখে বোঝার উপায় নেই । আবহ সঙ্গীত , ডায়লগ ,শিল্প নির্দেশনা আর অসাধারন ডিরেকশন মুভিটিকে ভাল লাগাতে বাধ্য করেছে । দুটি সাধারন চরিত্রের সাথে কিছু পার্শ্ব চরিত্র মুভির গল্পকে মানসম্পন্ন করে তুলেছে । মানুষের প্রতি মানুষের ভালবাসা মুভিটায় তুলে ধরা হয়েছে । যেখানে আমাদের দেশে নায়ক নায়িকার প্রেম নিয়ে ৯০% মুভি বানানো হয় সেখানে এই মুভিটাতে মানুষের প্রতি মানুষের প্রেম তুলে ধরা হয়েছে ।

গল্প সংক্ষেপঃ তেছা নামের একটি মেয়ে বাড়ি ভাড়া নেয় । বাড়িতে পুরোনো ভাড়াটিয়ার রেখেযাওয়া একগাদা মালামালের মধ্যে সে একটি কমিকস গল্পের বই পায় । বইটির গল্প অসম্পূর্ণ ।বইয়ের বাকি অংশ খুজতে সে ওই গল্পাকারের খোজে নামে । এভাবেই মুভির গল্প এগোতে থাকে ।নায়কের চরিত্রটি অসাধারন । সেটা সম্পর্কে কিছু বললাম না । মুভিটি দেখলে বুঝে যাবেন ।

অভিনয়ঃ মুল চরিত্রে অভিনয় করেছেন মালায়ালাম অভিনেতা Dulquer Salmaan এবং Parvathy । দুজনের অভিনয় ছিল অসাধারন । দুজনের চরিত্র তারা খুব ভাল ভাবে ফুটিয়ে তুলেছেন । এছাড়া অন্যন্য অভিনেতা অভিনেত্রীরাও তাদের নিজেদের কাজটা ভাল ভাবেই করেছে ।

ডিরেকশনঃ পরিচালক তার ক্রিয়েটিভিটির সবটা ব্যবহার করছেন । গল্পের সাথে তার সিনগুলো এমন ভাবে নিয়েছেন যেন দর্শক বিরক্ত না হন । খুব সাধারন সিন তিনি কিছুটা ভিন্ন দিক থেকে তুলে ধরেছেন । কেরালার ট্রেডেশন গল্পের সাথে সাথে দেখিয়ে দিয়েছেন ।মিউজিক ডিরেক্টরও তার সবটা দিয়েছেন । গানগুলোর ভাষা না বুঝলেও বেশ ভাল লেগেছে । পরিস্থিতির সাথে বেশ মিলে গেছে ।

লোকেশন গল্পের চরিত্রগুলো অনেকটা ফুটে উঠেছে লোকেশনের জন্য । বিভিন্ন লোকেশন ব্যবহার করেছেন । নায়কের চরিত্রের ফটানোর জন্য বিভিন্ন লোকেশনে যেতে হয়েছে তবে প্রত্যেকটা লোকেশন ছিল দেখার মত । কেরালা কতটা সুন্দর তা বোঝাযায় মুভিটা দেখে ।

মুভির ভাল দিকগুলো তুলে ধরলাম । এছারা মুভিটা দেখলে মনেহবে না যে সময়নষ্ট হয়েছে । দিলওয়ালে ,হ্যাপিনিউইয়ার হয়তো কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়ে । তবে এই মুভিতে খরচ কম হলেও দেখার মত অনেক কিছু আছে । একটি বিন্দাস চরিত্রের সাথে পরিচিত হওয়া যাবে । একটি সাধারন গল্প অসাধারন ভাবে ফুটিয়ে তুলেছেন মুভির ডিরেক্টর আর্টিস্টরা ।

আমাদের দেশেও মুভি হয় তবে প্রেম আর ভালবাসা শুধু নায়ক আর নায়িকার মধ্যেই আটকে থাকে । কিন্তু চার্লি মানুষের সাথে মানুষের ভালবাসা দেখিয়েছে । সমাজের বিভিন্ন মানুষের সুখের উপাদান দেখিয়েছে ।

এটা কোন রিভিউ না , এটা আমার ব্যাক্তিগত মতামত । ভাল লাগলে বাংলা সাবটাইটেল সহ দেখতে পারেন মুভিটি ।ইন্টারনেটে বাংলা সাবটাইটেল পাবেন । আশাকরি ভাল লাগবে ।

সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ রাত ১২:৪৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আমি কিংবদন্তির কথা বলছি".......

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে মে, ২০২৬ সকাল ৭:৫৮

আজ ৩০ মে।
বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর দিন। আজ সেই মহানায়ক, সেই সৈনিক, সেই রাষ্ট্রনায়কের শাহাদাৎ বার্ষিকী- যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য।
তিনি শহীদ... ...বাকিটুকু পড়ুন

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজের মূর্খতা নাকি অহংকার?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ৩০ শে মে, ২০২৬ দুপুর ২:৫৩

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন "নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার... ...বাকিটুকু পড়ুন

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৪:৫০


গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন

দ্য লটারি: শার্লি জ্যাকসন

লিখেছেন নিবারণ, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৫:৫১

২৭ জুনের সকালটা ছিল একদম পরিষ্কার আর ঝলমলে। ভর গ্রীষ্মের এক সতেজ ওম চারদিকে; ফুলের দল ফুটে আছে থোকায় থোকায়, আর ঘাসগুলো একেবারে গাঢ় সবুজ। সকাল দশটা নাগাদ গ্রামের লোকজন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×