somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[is=0033PP] | | GK mܨvi c

১৯ শে নভেম্বর, ২০০৬ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব হুদিন পর ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি!

আপাতঃ ঝক্ঝকে, বিত্তের ঝিলিক দেয়া আমার এই ক্লান্ত, মলিন, বিষণ্ন শহরের এটা হলো জিরো পয়েন্ট।
আচ্ছা জিরো পয়েন্ট মানে কি? এখান থেকে সবকিছুশুরু না এখানে এসে শেষ?
এটা কি নো ম্যানস লেন্ড? কিন্তু এই বৃষ্টি মুখর সন্ধ্যায় আমি তো বেশ মানুষ দেখছি। দুপাওয়ালা মানুষ!
নাকি ওরা কেউ মানুষ না, অথবা আমি নিজেই! কাফকার তেলাপোকা আমি, নাকি জীবনানন্দের দোয়েল ফড়িং, নাকি আমার মালটি ন্যাশনাল কোম্পানীর মালটিফর্মের চাকর!

যে পাশে দাঁড়িয়ে আছি তার উলটো দিকে তিনটে মেয়ে। তিনটেই মেয়ে। তিনটেই রমনযোগ্য। অতএব রমনী। নাকি মেয়ে মাত্রই রমনী?
হাত নেড়ে খুব ব্যাকুল হয়ে তিনজনই রিক্সা ডাকছে। কিন্তু একজন রিকশাওয়ালাও ঘুরে তাকাচ্ছে না। রিকশাওয়ালাগুলো নিরাসক্ত কেন? মেয়ে তিনটা তাদের রমনযোগ্য অথবা তারা মেয়েগুলোর নয় বলে?
একটা মোটর বাইকে তিনটা ছেলে। তিনটাই ঘুরে তাকাল। মেয়েগুলো তিন জোড়া চোখের লালসায় ধর্ষিত হলো।
ঠিক মাঝখানের মেয়েটার লম্বা গলার দিকে তাকিয়ে আমার আরেকটা দীর্ঘ নিঃশ্বাস। [ইটালিক]' লঘূ মরালীর মত মেয়েটিরে উড়িয়ে নেবে বিদেশী বাতাস' [/ইটালিক]-- এবার আমার চমকে উঠার পালা। কি আশ্চর্য্য, মাথার ফাঁক ফোঁকরে এখনো তাহলে দুএকটা লাইন রয়ে গেছে!

বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা গাড়ী এসে থামল। এই শহরে একটা বিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয়। গাড়ীর পেট থেকে কয়েক ডজন বিদ্যাথর্ী নামলেন ।আমি যে রেষ্টুরেন্টের বারান্দায় দাঁড়িয়ে ওটাই 'তাহাদের' গন্তব্য । ওখানে বসে প্রেম হবে, শিক্ষা হবে, রাজনীতি আর অর্থনীতির হাতিঘোড়া হবে। ওদের দিকে তাকিয়ে আমি একপাল ছাগল দেখি। বিশ্ববিদ্যালয়ের বিদ্যাথর্ীগন আমলা হন। আমলাদের প্রিয় খাদ্য ঘুষ যেমন ছাগলের প্রিয় কাঁঠালপাতা।
আচ্ছা ছাগল এত কাঁঠালপাতা চিবোয় কেন?

রেষ্টুরেন্ট থেকে বের হয়ে আমাকে পাশ কাটাল একজোড়া কপোত-কপোতী। দুজনের গায়েই এপ্রোন , সম্ভবত:হবু ডাক্তার । একটা প্রশ্নের উত্তর আমি মেলাতে পারি না কিছুতেই। কসাই হবার জন্য বোকা ছেলে মেয়েগুলো এত পড়ালেখা আর এত সময় নষ্ট করে কেন?

বৃষ্টি থামছে।
ফিরে যেতে হবে আমার আপন গুহায়।
ফুসফুসের খুব গভীরে টেনে নিয়ে যাই প্রিয় বেনসন হেজেজের একটান নিকোটিন।
ধোঁয়া ধোঁয়া নিকোটিন, ধোঁয়া ধোঁয়া প্রশ্ন ।
চমৎকার ব্লেন্ড হয়ে উড়ে যায় আকাশে, প্রিয় শুন্যতায়!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×