somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

। । 'বিহারী'দের গল্প :: বিষবৃক্ষের করুণ শাখা-- 1 । ।

০২ রা জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



[
উৎসর্গ :: এই ব্লগে যাদের লেখা আমি পড়ি তীব্র ভালো লাগা নিয়ে, তাদের একজন রাসেল(........) 'কে
]


পাকিস্তান রাষ্ট্রের জনক মিসটার জিন্নাহ'র অদ্ভূত 'দ্্বিজাতি' তত্ব বৃহৎ ভারতের বেশ কয়েকটি জাতিগোষ্ঠির স হজাত বিন্যাসকে এলোমেলো করে দিয়েছিল, যার দায় পরিশোধ হচ্ছে 60 বছর থেকে ।
অন্ত:ত তিনটা জাতিগোষ্ঠিকে বিবেচনায় আনা যায় ।
বাঙ্গালীরা দু টুকরো হয়ে এক টুকরো গেলেন পাকিস্তানের সাথে, এক টুকরো থাকলেন ভারতে । পাঞ্জাবীরা দু টুকরো হয়ে মুসলমানরা গেলেন পাকিস্তানে, শিখ পাঞ্জাবী রয়ে গেলেন ভারতে । বিশাল প্রদেশ বিহারের মুসলমানরা ও এলেন পাকিস্তানে ।
তিনভুক্তভোগী জাতিগোষ্ঠি'র ভেতর পূর্ব পাকিস্তানের বাঙ্গালীরা নি:সন্দেহে সবচেয়ে ভাগ্যবান । অনেক ত্যাগের বিনিময়ে তারা নিজেদের জন্য স্বাধীন দেশ অধিকার করতে পেরেছেন । মুসলমান পাঞ্জাবীরা ও খারাপ নেই । দানব রাষ্ট্র পাকিস্তানের প্রায় পুরোটা সময় তারাই শাসক ( সেনাবাহিনীতে আধিক্যের কল্যানে) । শিখ পাঞ্জাবীরা নিজেদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের সশস্ত্র রক্তক্ষয়ী আন্দোলন করে ব্যর্থ, যদি ও ভারতের বুদ্ধিবৃত্তিক গোষ্ঠির বড় অংশ তারাই । সাবেক রাষ্ট্রপতি জৈল সিংহ ও বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এদেরই একজন ।
তবে সবচেয়ে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থ জাতি গোষ্ঠি বিহারী'রা ।
বর্তমান বিহার ভারত রাষ্ট্রের অন্যতম খনিজ সম্পদ সমৃদ্ধ প্রদেশ হওয়া স্বত্বেও অবকাঠামো উন্নয়ন ও স্থিতিশীলতা য় সবথেকে পিছিয়ে ।ভারতের অন্যদের কাছে 'বিহারী' মানেই অগোছালো, ক্ষ্যাৎ, আনস্মার্ট একটা জাতি যাদের বেশীর ভাগ পেশায় গোয়ালা অথবা ধোপা । শিক্ষার মান ভয়াব হ নিচু । বিহারের বিশ্ববিদ্যালয়গুলোর সার্টিফিকেট নিয়ে ভারতের ভালো কোম্পানীগুলোতে চাকরী পাওয়া যায়না । ভারতের অন্য অংশের ছেলেময়েদের সাথে 'বিহারী'দের স্পষ্টভাবেই আলাদা করা যায় । আমি নিজে ভারতের একটা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়েছিলাম । দেখেছি 'বিহারী' ছাত্রছাত্রীদের অন্যরা বন্ধু হিসেবে গ্রহন করেনা । 'কিষান কুমার' নামের এক বিহারী'র ভাষ্যমতে এই বাঙ্গাল আমি ছিলাম তার ভার্সিটি জীবনের প্রথম 'ইয়ার'!

মুসলমান বিহারীরা মুলত: পাকিস্তানে মাইগ্রেট করেন , প্রধামন্ত্রী লিয়াকত আলীর প্রেরনায় যিনি নিজে ছিলেন বিহারী । লিয়াকত আলী তার জিবদ্দশায় পশ্চিম পাকিস্তানের সিভিল সার্ভিসে এবং পূর্ব পাকিস্তানের ব্যাবসা বানিজ্যে 'বিহারী'দের পুনর্বাসন করেন । লক্ষ্যনীয় পাকিস্তানে চলে এলেও এরা 'বিহারী' নামেই পরিচিত থাকলো । পশ্চিম পাকিস্তানে মুলত: করাচী ন গরীতে এবং পূর্ব পাকিস্তানে ঢাকা ও সৈয়দপুরে এদের জায়গা দেয়া হয় ।
লিয়াকত আলী খান কে হত্যা করার পর যখন পাঞ্জাবীদের নিয়ন্ত্রিত সেনাবাহিনী পাকিস্তানের ক্ষমতা দখন করে, সে সময় থেকে শুরু হয় 'বিহারী'দের দুর্দশা । পশ্চিম অংশের সিভিল সার্ভিস ও অন্যান্য চাকরী থেকে বিহারীদের হটিয়ে পাঞ্জাবীদের বসানো হতে থাকে । তবে শাসক গোষ্ঠি পূর্ব অংশে 'বিহারী'দের পৃষ্ঠপোষকতা করতে থাকে মুলত: বাঙ্গালীদের বিরুদ্ধে এদের অবস্থানের জন্য । একই সময়ে কেন্দ্্রে পাঞ্জাবীদের ক্ষমতা কুক্ষিগতকরন অপরদিকে বাঙ্গালী,বেলুচ ও সিন্ধিদের স্বাধিকার আন্দোলন পাকিস্তান রাষ্ট্র ও মিস্টার জিন্নাহ'র 'দ্্বিজাতি' তত্বের কবর রচনা নিশ্চি তকরে । প্রমান করে ধর্মের ভিত্তিতে কখনোই জাতি গঠন হয়না, ভাষা ও সংস্কৃতিভিত্তিক বন্ধনটাই শেষ পর্যন্ত টিকে থাকে ।



[link|http://www.somewhereinblog.net/Hasan_Murshedblog/post/28692666| c
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×