যুদ্বাপরাধীদের বিচার না হওয়া||অপরাধপ্রবন সমাজের গোড়াপত্তন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একটা সমাজের ঠিক কত অংশ মানুষ অপরাধী হলে , গোটা সমাজ অপরাধপ্রবন হয়ে উঠে?
সমাজবিজ্ঞান কিংবা সাইকোলজি নিয়ে যারা কাজ করেন, নিখাদ তথ্য তারা দিতে পারেন । আমি বানিজ্য অনুষদের মানুষ । স্রেফ ব্যক্তিগত আগ্রহ এই সব ভাবনার জন্ম দেয় ।
বিশ্বের শীর্ষদুর্নীতিবাজ রাষ্ট্র চিহ্নিত হতে যেহেতু বাংলাদেশের সকল নাগরিকের দুর্নীতিবাজ হতে হয়নি, তাই উপলব্দি হয়- একটা ক্ষুদ্র অপরাধী গোষ্ঠি ও যদি ক্রমশঃ শক্তিশালী হয়ে উঠে, তারা বুঝে ফেলে বিচারের মুখোমুখি তাদের হতে হবেনা- তাহ্লে গোটা সমাজ ধীরে ধীরে আক্রান্ত হয় ।
মুক্তিযুদ্ধের সময়টাতে সংগঠিতভাবে হত্যা, ধর্ষন, লুটতরাজ সক্রিয় ছিলো কতোজন ? ধরে নিচ্ছি সংখ্যাটা ৫০ হাজার ।
তাহলে বাংলাদেশ রাষ্ট্র তার যাত্রা শুরু করেছিল ৫০ হাজার চিহ্নিত অপরাধীকে নিয়ে । ১৬ ই ডিসেম্বরের পর পর হয়তো কয়েক হাজার মারা গেছে মুক্তিযোদ্ধা ও ভুক্তভোগীদের হাতে ।
প্রথমে ৩৬ হাজার দালালকে গ্রেপ্তার করা হয়েছিলো । আমেরিকা , চীনের চাপ ও পাকিস্তানে আটক বাংলাদেশীদের মুক্তির বিবেচনায় সাধারন ক্ষমা করা হলো ২৬ হাজারকে । এরা কিন্তু নির্দোষ প্রমানিত নয়। অপরাধী হিসেবেই ক্ষমা পেয়েছে । এই ২৬ হাজার এসে মিশে গেলো সমাজে ।
অপরাধীদের সর্দার গুলো পালিয়ে গেলো পাকিস্তানে । কারাগারে রয়ে যাওয়া ১০ হাজারের বিচারকাজ চলছিলো, কিছু সংখ্যকের রায় হয়ে শাস্তি ও ভোগ করছিলো ।
এই ১০ হাজার গুরুতর অপরাধী ও বের হয়ে এলো ৭৫ এর মুজিব হত্যাকান্ডের পর । কে জানে, যে কয়টা কারনে মুজিব হত্যা জরুরী হয়ে পরেছিলো, ১০ হাজার দাগী অপরাধীর মুক্তি ও তার মাঝে একটি কিনা ?
সাধারন ক্ষমার ২৬ হাজার, জিয়াউর রহমানের দালাল আইনের বাতিলের ১০ হাজার আর জিয়া-মোশতাক আমলে পাকিস্তান থেকে ফিরে আসা সর্দার গন----- অপরাধীদের নেটওয়ার্ক পুর্নগঠিত হতে সময় লাগেনি সাড়ে তিন বছর ও ।
শুধু পুর্নগঠিত হওয়া নয়, এই ৩৬ হাজার অপরাধী পুর্নবাসিত হতে হতে চলে গেছে রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রনে, যে রাষ্ট্রের বিরুদ্ধেই তাদের চরম অপরাধ ।
এও প্রমানিত যে, নিরপরাধ সাধারন মানুষ সংগঠিত থাকেনা, অপরাধীদের মতো । নিরপঅরাধ মানুষ ও ক্রমশঃ অপরাধী হয়ে উঠতে উত্তসাহী , যখন তার সামনে উদাহরন স্থির হয়ে থাকে । রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত সবচেয়ে চরম অপরাধের ও যখন শাস্তি হয়না, রাস্তায় থু থু ছিটানোর মতো নাগরিক অপরাধে কি আসে যায়?
*****
পাঠক বিভ্রান্ত হবেননা । উপরের ছবি কোনো ইসলামী ব্যাক্তিত্বের নয়, দুই যুদ্বাপরাধীর ।
৩৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন
মারণঘাতক অটো রিক্সা

মারণঘাতক অটো রিক্সা এই ভিডিউটি দেখুন। এটি রাজধানী ঢাকা সহ সমগ্র দেশের প্রতিদিনের চিত্র। কি পরিমাণ মানুষ হত্যার সাথে জড়িত এই মারণঘাতক নামক অটো রিক্সা তার সঠিক পরিসংখ্যান জানা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।