চিত্তে করে নৃত্য বিপ্লবের আগুন
পোড়ে এ শহর ক্ষোভে,ঘৃণায়।
আমাদের প্রতিবাদী সভা ভন্ডুল
লাঠিচার্জে,জলকামানে,রাইফেল হাতে
পুলিশি হামলায়।
রাষ্ট্রের ব্যর্থ প্রশাসন,রাষ্ট্রীয় সন্ত্রাস ঠেকাতে
আমরা প্রস্তুত।আমাদের আছে
একজন জো,একজন প্রীতিলতা,একজন নুর হোসেন।
স্তমিত নয়,এ জনতা ছাত্র শিক্ষক কমরেড।
রাজপথ প্রকম্পিত করার ইতিহাস বেশ পুরনো।
হে রাষ্ট্রযন্ত্র,সাবধান হও।
দ্বিতীয় পদক্ষেপে,অগ্রাসী আচরণে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


