প্রবাসে মা, বাবা, ভাই, বোন, আত্নীয়, বন্ধু-বান্ধবহীন জীবনে ঈদ, জন্মদিনের মতো গুরুত্বপূর্ন দিনগুলোও সাদামাটা। মজার বিষয়টি হচ্ছে জন্মদিনে গুগল প্রমোশন আমাকে 'ওয়ান মিলিয়ন ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ব্রিট্রিশ পাউন্ড' এর চেক পাঠানোর কথা জানাইয়া আমার ডিটেইল পাঠাইতে বলছে!
এই ধরনের ইমেইল যে ফাউল মেইল সেটা আমরা অনেকেই জানি। ৪ বছরের ব্লগজীবনে কিছু সংখ্যক ব্লগারকে হারিয়েছি যারা চলে গেছেন না ফেরার দেশে, আজকের দিনে আমি তাদেরকে স্নরন করছি। মহান আল্লাহ'র কাছে তাদের আত্নার শান্তি কামনা করছি।
পৃথিবীতে আমাদের জীবনটা খুবই ক্ষনস্থায়ী, সবাইকে একদিন চলে যেতে হবে। আমার জন্য দোয়া করবেন যেনো আগামী দিনগুলোতে ভাল কাজ করতে পারি। সবার জন্য শুভকামনা।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



