somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করবেন যে ভাবেঃ শেষ পর্ব

২১ শে মার্চ, ২০১০ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে লেখা পর্বগুলোর মধ্যকার বিরতি অনেক দীর্ঘ হয়ে গেছে । পরীক্ষা আর শারীরিক অসুস্থতার কারণে নেট এ বসতেই পারছিলাম না । আজ চেষ্টা করব এপর্বের মাধ্যমেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেসিক নিয়ে লেখা শেষ করতে । আগের পোস্টগুলো দেখুন View this link
আমরা ইতিমধ্যেই আর্টিকেল রাইটিং, ব্লগ কমেন্টিং, সোশাল বুকমার্কিং, ফোরাম পোস্টিং এগুলো নিয়ে আলোচনা করেছি । আজ আলোচনা করব প্রশ্ন উত্তরভিত্তিক সাইটে অংশগ্রহণ নিয়ে ।
অনলাইনে প্রশ্ন-উত্তর ভিত্তিক বহু সাইট রয়েছে । এসব সাইটে মেম্বাররা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন । প্রশ্ন যে কোন বিষয়ের উপর হতে পারে । যারা এসব বিষয়ে ভালো জানেন তারা প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন । এসব সাইটে সাধারণত যে কোনো মেম্বার প্রশ্নের উত্তর দিতে পারেন । বেশীর ভাগ সাইট সোর্স ইউআরএল হিসেবে একটা অপশন রাখে, যেখানে উত্তর দাতা নিজের ইচ্ছামতো লিংক বসাতে পারেন । সেরা প্রশ্ন উত্তর ভিত্তিক সাইট বাছতে গেলে অবশ্যই প্রথমে আসবে ইয়াহু অ্যানসারস এর নাম । কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইয়াহু অ্যানসারস এর লিংকগুলো নোফলো অর্থাৎ এসব লিংকের কোন এসইও ভ্যালু নেই । তাই বলে হতাশ হওয়ার কিছু নেই । ইয়াহু অ্যানসারস থেকে প্রচুর টার্গেটেড ট্রাফিক পাওয়া যায় এবং কনভার্সন রেট সবচাইতে বেশী । কনভার্সন রেট হচ্ছে ভিজিটরদের পার্সেন্টেজ যারা আপনার প্রোডাক্ট কিনবে অথবা আপনার অ্যাড এ ক্লিক করবে । ইয়াহুঅ্যানসারস এর মাধ্যমে সাধারণত নবীন এবং অনভিজ্ঞ ওয়েব সার্ফাররা বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে থাকে । স্বাভাবিকভাবেই নবীনরা আপনার অ্যাড অথবা প্রোডাক্টের প্রতিও বেশী আকৃষ্ট হবে ।
তবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন উপযোগী বহু ডুফলো প্রশ্ন-উত্তরের সাইট রয়েছে যেখান থেকে আপনি একই সাথে টার্গেটেড ট্রাফিক এবং প্রত্যাশিত সার্চ ইঞ্জিন ভ্যালুও পাবেন । একটু কষ্ট করে গুগল এ সার্চ দিয়ে খুজে নিবেন ।

প্রসঙ্গ: টুইটার

গত এক বছরে ইন্টারনেটের সবচাইতে আলোচিত সাইট কোনটি? এক বাক্যে বলতে হবে টুইটারের নাম । এত বেশী জনপ্রিয়তা, এত বেশী আলোচিত- সমালোচিত হয়েছে এই সাইটটি যা রীতিমতো অবিশ্বাস্য ।যারা টুইটার সম্পর্কে বেশী কিছু জানেন না তারা দেখতে পারেন View this link টুইটারে ১৪০ ক্যারাক্টারের স্ট্যাটাস আপডেটের সাথে লিংক জুড়ে দেয়া যায় । লিংকগুলো নো ফলো । সুতরাং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এর কোন ভুমিকা নেই । কিন্তু তারপরও টুইটার গুরুত্বপুর্ণ কারণ টুইটারের নিজস্ব একটি সার্চ ইঞ্জিন আছে । এটাকে বলা হয় রিয়েল টাইম সার্চ ইঞ্জিন । এই সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা এখন আকাশচুম্বি প্রধাণত অতি সাম্প্রতিক কোন খবর বা কোন ইভেন্ট জানার জন্য । গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে যে কোন খবর ইনডেক্স হতে সময় লাগে । যে কোন অতি সাম্প্রতিক ঘটনার খবর আপনি গুগল থেকে পাবেন না । পক্ষান্তরে বড় বড় নিউজ সাইটগুলোর সবার ই নিজস্ব টুইটার অ্যাকাউন্ট আছে । যে কোন খবরের তাৎক্ষণিক আপডেট ওরা টুইটারে দেয় । আর উৎসুক টুইটারাররা সেইসব নিউজ রিটুইট করে পৌছে দেয় সবার কাছে । এছাড়া টুইটারাররা অন্য কোথাও নিউজ পেলে সে নিউজ লিংকস্হ টুইট করে দেন । ফলে প্রায় সকল নিউজ লিংক সহ আপডেট হতে থাকে টুইটারে । আর টুইটারের সার্চ ইঞ্জিন শুধূ সেইসব টুইটগুলো খুজে নেয় । আপনি যদি আপনার সাইটের লেটেস্ট পোস্টসহ টুইটারে রেগুলার স্ট্যাটাস আপডেট দেন তাহলে টুইটারের সার্চ ইঞ্জিন ব্যবহার করেও মানুষ আপনার সাইটের খোজ পাবে ।

এর সাথে শেষ হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেসিক পর্ব গুলো । অনেক কিছুই ইচ্ছা করেই বাদ দিয়েছি আবার অনেক কিছু হয়তো আমার চোখ এড়িয়ে গেছে । কিন্তু যে কৌশলগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো ব্যবহার করলে আপনি সহজেই সার্চ ইঞ্জিনে পজিশন পেয়ে যেতে পারেন । তবে প্রথমেই কোন কঠিন কিওয়ার্ড টার্গেট না করে সহজ কিওয়ার্ড নিয়ে কাজ করুন । ৪০-৫০ দিন অপেক্ষা করতেই হবে, এর আগে পজিশন পাওয়া খুবই কঠিন ব্যাপার কিন্তু আপনি যদি যে কোন একটি কিওয়ার্ডের জন্য পজিশন পেয়ে যান তাহলে অব্যাহত কাজের মাধ্যমে রিলেটেড অন্যান্য কঠিন কিওয়ার্ডের জন্যও পজিশন খুব তাড়াতাড়িই পেয়ে যাবেন ।
যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করেছিলেন তাদের কার কি অবস্থা , জানালে কৃতার্থ হব । আমার লেখার মাধ্যমে আদৌ কাউকে কিছু শিখাতে পেরেছি কিনা আমার নিজেরই বিশ্বাস হয় না । কেউ যদি অল্প একটুও উপকৃত হয়ে থাকেন তাহলেই এ পরিশ্রম সার্থক ।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×