সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০০৬ রাত ১০:৫৯
শুভ নববর্ষ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সকল খ্যাত ও অখ্যাত ব্লগারদের প্রতি রইল নব বর্ষের শুভেচ্ছা। এবারের নব বর্ষ পালন যে কোন বছরের তুলনায় ছিল অধিক জাক জমকপূর্ণ । শাহবাগ ও রমনা এলাকা ছিল লোকে লোকারণ্য । সাদা শাড়ি লালা পাড় ও সাদা পাঞ্জাবির ছড়াছড়ি। মুখে মুখে কারো বা আলপনা। বেশ কিছুশ্বেতাঙ্গিনীকেও দেখলাম। বেশ কিছু নূতন রাস্তা বন্ধ করে দেয়া হয়ে গাড়ী চলাচলের জন্য। তাই হেটে পৌছুতে হয় আর্ট কলেজ প্রাঙ্গনে। পোনে 10টায় গিয়ে শুনি মুখোশ মিছিল বেরিয়ে গেছে সেই সাড়ে আটটায়। অথচ এ মিছিলের জন্য আমি অপেক্ষায় আছি তা বছর খানেক হলো। এখন কি করবো বৌ বাচ্চা সামলাবো না মিছিল খুজতে বেরুবো। এমন সময় দেখি মিছিল তার নিজ গৃহে ফিরে আসছে।একটি যোদ্ধাসহ ঘোড়া ও দুটি পাখির মডেল। ভিড়ের তুলনায় আয়োজন বেশ কম। অতপর হুড় মুড় করে দৌড় লাগালাম। ক্যামেরায় কয়েকটি ক্লিক করলাম। ফিরে এসে দিখে বৌ-এর মুখ কালো। 'তোমার যদি ছবি তোলার প্রোগ্রাম ছিল, তাহলে আমাদের আনলে কেন'। সঙ্গত প্রশ্ন নিরুত্তর আমি । অতপরঃ আবার হাটা, গাড়ী রয়েছে নাহার প্লাজার পিছনে।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
থাক অহমিকায়

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।
রাগ... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৯৩
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন
গোলাপী এখন বাসে ....

দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।