somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শোকের দিন ! নাকি লজ্জা ঢাকার দিন !!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের দিনে ইংরেজী, হিন্দী সহ বাংলা ব্যতীত সকল ভাষা হারাম। টিভির পর্দায়, ফেবুর পর্দায় আর কিছুক্ষন পরেই জাতি লজ্জায় লাল হয়ে উঠবে কিছু সংখ্যক মানুষের ফেব্রুয়ারিতে কি হয়েছিলো সেই ইতিহাস না জানার লজ্জায়। ইতিহাস না জানা সংখ্যাটা খুব বেশি না যদিও, ৩-৪% হবে। সেই ৩-৪% লোকসংখ্যা নিয়েই এফবিতে ছি ছি রব উঠবে।

আমার আগ্রহ এই ৩-৪% মানুষদের নিয়ে না। আমার আগ্রহ বাকি যেই শতাংশের মানুষ বাকি থাকবে তাদের নিয়ে। ধরলাম সংখ্যাটা ৯৫% এর কাছাকাছি। ছি ছি রব তুলতে তুলতে মাইরি গর্বে তাদের বুকটা ফেটে যাবে।

সেই ৯৫% মানুষের সামনে যদি বলা হয় যে বলেন তো, বাংলা মাসের কতো তারিখে, বাংলা কোন সালে রফিক, জব্বাররা শহীদ হয়েছিলেন?? লিখে দিতে পারি, ৯০% মানুষ তখন হা করে তাকিয়ে থাকবে। ইতিহাস তো খুব জানি আমরা, কিন্তু এই ছোট্ট একটা তারিখই আমাদের অধিকাংশ জানেন না। অথচ এই আমরাই আরেকজনের ইতিহাস না জানা নিয়ে ছি ছি লজ্জায় মেতে উঠি, বাংলা ভাষার প্রতি দয়া মায়া মমতায় নিজেদের বিলিয়ে দেই, বাংলা ব্যতীত অন্য সকল ভাষা হারাম করে দেই।

আর আমরাও যে খুব বেশী ইতিহাস জানি তা কিন্তু না। টিভির পর্দায় যিনি ইংরেজি মাধ্যমে পড়ুয়া শিক্ষার্থীদের প্রশ্ন করেন যে ভাষা আন্দোলনে শহীদদের নাম বলতে, তখন হয়তো অনেকেই তা পারবে না। ঠিক একই প্রশ্ন যদি আমি প্রশ্নকর্তাকে জিজ্ঞাসা করি আমার মনে হয় না উনি সালাম, রফিক,জব্বার, শফিউর, বরকতের বাইরে আর কোনো নাম বলতে পারবে।

হ্যা, আরেকটা শব্দ বলতে পারবে "নাম না জানা অনেকে"। এই "নাম না জানা অনেকে" ঘটনাটা সত্য, অনেকেরই নাম জানা যায় নি, তবে আরেকজনের নাম জানা গিয়েছিলো, কিন্তু সেই নাম আর আমাদের জানা হয়নি। ভাষাশহীদদের মধ্যে সর্বকনিষ্ঠ শহীদের নাম অহিউল্লাহ। পিতার নাম হাবিবুর রহমান, পেশায় রাজমিস্ত্রি। অহিউল্লাহ যদিও ২১শে ফেব্রুয়ারিতে বা ৮ই ফাল্গুনে মারা যাননি। ২২ ফেব্রুয়ারি নওয়াবপুর রোডের মিছিলে গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে মারা যান। কিন্তু তার বিক্ষোভের উদ্দেশ্য একই ছিলো। "রাষ্ট্রভাষা বাংলা চাই"

তার লাশের সন্ধান পাওয়া যায়নি। এই অহিউল্লাহর লাশের মতো তার নামও বাংলায় আর খুজে পাওয়া যায়নি। অথচ আমরা এক একজন ইতিহাসবেত্তা সেজে বসে আছি !

আর জাতি হিসেবে যে আমরা বদ্ধ পাগল আর উন্মাদ তার অনন্য নজির ২১ ফ্রেব্রয়ারী তে দেখা যায়। টিভি খুললে মনে হয় পুরো জাতি শোকে পাথর, অথচ রাস্তায় দেখি অন্য জিনিস। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে জাতি ২১শে ফেব্রুয়ারি "উদযাপন" করছে। শহীদ মিনারে ফুল দেয়ার পরক্ষনেই টিএসসি আর বইমেলায় জম্পেশ একটা আড্ডা কিন্তু ঠিকই হয়ে যাবে। এটা আপনি মানেন আর না মানেন, এটা সত্য, এটা বাস্তব।

জাতি হিসেবে আমরা অনেক কিউট। শহীদ পরিবারের মুখে ভাত নাই, থাকার জায়গা নাই আর আমরা ফুল নিয়ে দৌড়াই, কে কতো ইতিহাস জানে তার প্রতিযোগীতায় লাগি। আর আজকের দিনটাকে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" এর পাশাপাশি "শহীদ মিনার পরিচ্ছন্ন" দিবস বললেও খারাপ বলা হবে না। বছরের ৩৬৪টা দিন জুতা দিয়া পাড়াই, এই একদিন আসলেই ফুল দিয়ে সাজিয়ে দেই। কাল আবার এই ফুল গুলোই পায়ের নিচে পিষ্ট হবে।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×