somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামের আদর্শ শিক্ষক ছিলেন আব্দুস শহিদ মাস্টার

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
পশ্চাদপদ জনপদের আদর্শ শিক্ষক ছিলেন আব্দুস শহিদ সমাস্টার। নৈতিকতা আর আদর্শের সংকটকালে নিজের সব টুকু বিলিয়ে দিয়ে হাওরপাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দেন। ছিলেন পরোপকারী ও আত্মত্যাগী একজন সোনার মানুষ। তাই তো তিনি দোয়ারাবাজার উপজেলার সর্বজনের নিকট ছিলেন শ্রদ্ধা ও ভালবাসার পাত্র। অহিংসু প্রকৃতির ওই গুনী ব্যক্তি মৃত্যুর আগে পর্যন্ত শিক্ষকতায় নিজেকে নিবেদিত রেখেছিলেন। ছিলেন দক্ষ ও পরিশ্রমি একজন মানুষ গড়ার করিগর। মেধা ও শ্রম অকাতরে বিলিয়ে দিয়েছেন হাওরপাড়ের মানুষের জন্য। যৌবনের শুরুতে পাবলিক হেলথে চাকুরীর সুবাদে হবিগঞ্জ থেকে দোয়ারাবাজার উপজেলায় স্বপরিবারে চলে আসেন। এখানকার অশিক্ষার বেড়াজালে বন্দি মানুষজনের করুন অবস্থা থেকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এগিয়ে আসেন। চাকুরী ছেড়ে নিজে শিক্ষকতার পেশায় আতœ নিয়োগ করেন। প্রথম দিকে তিনি সুনামগঞ্জের হুড়ার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার হাতেখড়ি তাঁর। পরে বদলি হয়ে নিজ এলাকায় টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসেন। এখানে শিক্ষাদানের পাশাপাশী তিনি শিক্ষার উন্নয়নে সুদূর প্রসারী উদ্যোগ গ্রহণ করেন। নিজের পকেটের টাকা এমনকি স্ত্রীর গয়না বিক্রি করে স্কুল ঘর নির্মাণ করেন। বিদ্যালয়গৃহ পাঠদান উপযোগী করে তিনি হাওরপাড়ের শিক্ষা বঞ্চিত শিশুদের উদ্বুব্ধ করেন। শিশুদের বিদ্যানিকেতনে পাঠাতে নিজ এলাকার অভিভাবকদের সচেতন করে তোলেন। তাঁর হাতেগড়া এ অঞ্চলের অসংখ্য ছাত্রছাত্রী আজ নিজেদের স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। মৃত্যুর আগে তাঁর প্রবল ইচ্ছে ছিল হাওরপাড়ে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করবেন। নিজের পেনশনের টাকা দিয়ে জায়গা ক্রয় করেন দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর গ্রামের পূর্ব পাশে। এরই ধারা বাহিকতায় প্রিয় শিক্ষকের ইচ্ছে পুরণের জন্য তাঁরই শিক্ষার্থী বর্তমান নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান সহ স্থানীয় শিক্ষানুরগাী ব্যক্তিদের আন্তরিক প্রচেষ্ঠায় একটি বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেন। নিজের ছাত্রদের মহৎ উদ্যোগে সাড়া দিয়ে আব্দুস শহিদ মাস্টার সাধ্যমত গৃহ নির্মাণের জন্য টাকা দেন। তাঁর মৃত্যুর পর আলীপুর গ্রামের নিকট নির্জন হাওরপাড়ে তৎ সময়ের স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত হয় ‘মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয়’। ওই এলাকায় শিক্ষা ক্ষেত্রে তাঁর অসামন্য অবদান রয়েছে। অন্ধকারে সে আলোকবর্তিকা নিভে গেলেও তাঁর অবদানের কথা আজো মানুষ ভুলেনি। তিনি জীবদ্দশায় সকলের ভালবাসায় ছিলেন সিক্ত।

সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×