কবিতা: স্মৃতির পট
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্মৃতির পট
প্রশান্ত মন্ডল
ছায়ার সাথে হেঁটে হেঁটে
বহুপথ দিয়েছি পাড়ি।
জীবনের এই পরিক্রমায়,
__________স্মৃতির পট নাড়ি।
ভাবি আজ কত কাজ
ফেলে এসেছি ছুটে।
এই পথেতে দাঁড়িয়ে কত,
__________দাঁত চেপেছি ঠোঁটে।
এত চাওয়া তবু না পাওয়া
কাঁদিয়েছে দিনরাত।
তীরের চেয়ে বেশি বিধেছে,
__________না বলার আঘাত।
ভয় লজ্জা আকড়ে ধরে
পিছু টেনেছে আমায়।
এতো কাছে গিয়েও তাই,
__________বলতে পারিনি তোমায়।
ছায়াটা আজও সাথেই আছে
দাঁড়িটা পড়বে হয়তো।
এপারে যদি নাই থাকো,
__________ওপারো থেকো নয়তো!
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুন
ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন...
...বাকিটুকু পড়ুন
আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন