মাফ করবেন সুধীজনেরা; প্রথমেই বলে নিচ্ছি
আমি কাব্য বিকৃতির কবি!
আমি ঘৃণা করি কবি আর কবিতা
সারাদিন পার করি বিখ্যাত কবিদের গালাগাল দিয়ে;
তবে আমি নিজেও কবিতা লিখি, দুঃখিত বলি!
আমি কবিতা লিখতে জানি না,
কারণ আমার ইম্যুশান কবিদের মত এত সস্তা না;
যে নিজের মধ্যে যা আছে তা ভবের হাঁটে বিকিয়ে বেড়াবো,
নতুবা আন্য কারো ভাবনা চুরি করে নিজের লিখনীতে প্রকাশ করবো!
আমি নজরুল নই, তবুও আমি লিখি, দুঃখিত বলি;
আমি বলিনা আমি বীর, বলিনা চির উন্নত মম শির
ভাবিনে কভু শির নেহারী আমারই নত শির ঐ শিখর হিমাদ্রির
খেতে ভালোবাসি তেহারী, পায়েস আর ক্ষীর!
আমি কবিতা লিখতে চাই নি, দুঃখিত বলতে;
একবার প্রিয়তমা অপরিজিতাকে বলেছিলাম,
আমি মহাকাব্যের কবি হতে চাই
আমি কাব্যের জগতে হারিয়ে যেতে চাই
সে বলল হাসালে; তুমি, কবিতা, এ তোমার কাজ নয়।
সাথে সে আরো শুনিয়ে দিল, সুধীজনেরা আমারে কি কয়!
ওর কথাগুলো এতো তেঁতো ছিল,
যে আমি কবি থেকে কবিতা বিকৃতির কবিতে পরিণত হলাম।
মনের দুঃখে বিকৃত বাসনায় আবৃত্তি করলাম তিনটি চরণ;
“কবিতা তোমায় দিলাম আজি টাটা
প্রিয়ার অনলে হিয়া অগ্নিময়
পুর্ণিমার চাঁদেও আজ পড়েছে ভাঁটা!”
তারপর থেকেই যাত্রা শুরু এই বিকৃত কবির
আমি অসুখী নই, কারণ আমি স্বীকৃত বিকৃত কবি।
রবীন্দ্র, নজরুল কিংবা জীবনানন্দের মত কপি করা কবি নই
যারা অন্যের কবিতা চুরি করে, নিজের বলে চালায়!
কালের বিবর্তনে বিখ্যাত কপিবাজ কবিরা আজ বিলুপ্ত;
এখন একবিংশ শতক চলছে
কপিবাজদের যুগ শেষ হয়ে আসছে
আর এই শূন্যস্থান পূরণ করছে
কাব্য বিকৃতির কবিরা!
সুধীজনরা আবারো মাফ করবেন;
এখন কবিতা বিকৃতির যুগ
আর আমি, এ যুগের কাব্য বিকৃতির কবি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

