somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

নাদরীসের ব্লগ

আমার পরিসংখ্যান

নাদরীস
quote icon
নেই তবু যা আছের মতো দেখায়

আমরা তাকে আকাশ বলে ডাকি,

সেই আকাশে যাহারা নাম লেখায়

তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি !

--নির্মলেন্দু গুণ
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বাংলার ধর্মপ্রাণ মুসলিম সমাজ নাকি আজ এই প্রশ্নে দিধাগ্রস্ত যে কাদের পাশে দাঁড়াবে; (যুদ্ধাপরাধী, জামাত, শিবির) আস্তিকদের নাকি (দেশপ্রেমিক,...

লিখেছেন নাদরীস, ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

আমাদের বাংলায় মুসলিমরা সংখ্যাগরিষ্ট সম্প্রদায়। ধর্মের টানে সকল মুসলিম এক। আল্লাহ ও রাসুল পাক (সঃ) কে সকল মুসলিমই মানে, বিশ্বাস করে এবং ভালোবাসে। ইসলাম শান্তির ধর্ম, ন্যায়ের ধর্ম, পবিত্রতার ধর্ম! ইসলামের মূল বিষয় হচ্ছে ইমান। আর নবী করিম (সঃ) বলেছেন, দেশ প্রেম ইমানের অঙ্গ। তাঁর মানে হচ্ছে যার মধ্যে দেশপ্রেম... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২১২ বার পঠিত     ০ like!

রাজনৈতিক বাস্তববাদের আদি তাত্ত্বিক কি থুকিডাইডিস নাকি সান যু?

লিখেছেন নাদরীস, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

আজকাল বিশ্বের সব নামিদামী রাষ্ট্রবিজ্ঞানীরা (যেমন KENNETH WALTZ, ROBERT JERVISH, JOHN J. MEARSHEIMER) তাঁদের লিখনীতে ফুটিয়ে তুলছেন রাজনৈতিক বাস্তববাদের আদি তাত্ত্বিক গ্রিক ঐতিহাসিক থুকিডাইডিস। এরা ভুলে যান যে, থুকিডাইডিস যে সময়ে পিলোপনেসিয়ান যুদ্ধের ইতিহাস লিখেছিলেন তারও প্রায় ১০০ বছর পূর্বে চীনা দার্শনিক ও সমরনেতা সান যু (TSUN SZU) রচনা করেছিলেন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৬৮ বার পঠিত     ০ like!

“ANTON SZANDOR LAVEY”র THE SATANIC BIBLE-এর একটি অংশ

লিখেছেন নাদরীস, ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

নয়টি শয়তানী বক্তব্যঃ



১। শয়তান সংযমের পরিবর্তে মুক্তিপত্রের প্রতিনিধিত্ব করে!

২। শয়তান আধ্যাত্মিক স্বপ্নের পরিবর্তে অত্যাবশ্যক অস্তিত্বের প্রতিনিধিত্ব করে!

৩। শয়তান ভন্ডামিপূর্ণ নীচ-কপটতার পরিবর্তে নির্মল জ্ঞানের প্রতিনিধিত্ব করে!

৪। শয়তান অকৃতজ্ঞদের প্রতি ভালোবাসা প্রদর্শনের পরিবর্তে দয়া প্রত্যাশীদের জন্য দয়ার প্রতিনিধিত্ব করে।

৫। শয়তান... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৮৭ বার পঠিত     ০ like!

আবারো উত্তাল জাবি ক্যাম্পাসঃ চিকিৎসা ব্যবস্থার অসারতায় এক ছাত্রের মৃত্যু

লিখেছেন নাদরীস, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৩৬ তম ব্যাচের মাওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র ‘মালেক” আজ সন্ধ্যার দিকে (৭.৩০) অসুস্থ হলে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মেডিক্যালে তাঁকে সাময়িক চিকিৎসা সেবা দেয়ার পর তাঁর অবস্থার ক্রমশ অবনতি হতে থাকলে, সেখান থেকে তাঁকে সাভারস্থ এনাম মেডিক্যালে নিয়ে যাওয়ার পরামর্শ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৮৩ বার পঠিত     ০ like!

ইতালিয় ফ্যাসিবাদের জনক বেনিটো মুসোলিনীর কিছু স্মরণীয় উক্তি

লিখেছেন নাদরীস, ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

ভেড়ার মত শতবর্ষ বাঁচার চেয়ে সিংহের মত একদিন বাঁচাই উত্তম।



আমি মনে করি, আমরা তখনই অধিক শক্তিশালী হব, যখন আমাদের এমন কোন বন্ধু থাকবে না যার কাছে আমাদের নৈতিকতার শিক্ষা নিতে হবে।



সমাজতন্ত্র এক ধরণের প্রতারণা, কৌতুক, ভন্ডামী ও বিশ্বাসঘাতকতা।



স্পাগাতি(spaghetti) ভোজী একটি জাতি কখনো রোমান সাম্রাজ্য পুনরুদ্ধার করতে পারবে না। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩১৯ বার পঠিত     ১ like!

বিখ্যাত মঙ্গোল নেতা চেঙ্গিস খাঁনের কিছু স্মরণীয় উক্তি

লিখেছেন নাদরীস, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

আমি বিধাতার শাস্তি! যদি তোমরা গুরুতর কোন পাপ না করতে তবে ঈশ্বর আমার মত শাস্তিকে তোমাদের জন্য প্রেরণ করতেন না!



যদি আমি মারা যাই তবে আমাকে মরতে দাও; কিন্তু আমার দেশকে নয়!



শত্রুকে বিক্ষিপ্ত করার মাঝেই প্রকৃত আনদ!



আমি সূর্যোদয় এবং সূর্যাস্তের সার্বভৌমত্ব! ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৭৪২ বার পঠিত     ৪ like!

প্রিয় অমলেখা; তুমি এসেছিলে

লিখেছেন নাদরীস, ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪০

গতকাল ঠিক মধ্য রজনীতে তুমি এসেছিলে

শুকনো বেলি ফুলের মালা নিয়ে

একগুচ্ছ পাপড়িহীন কদম্ব নিয়ে

হাজার বছরের ঘুণে ধরা মরচে পরা স্বপ্ন নিয়ে

প্রিয় অমলেখা; তুমি এসেছিলে...



গতকাল ঠিক মধ্য রজনীতে তুমি এসেছিলে ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৪ বার পঠিত     ০ like!

মেহরপুরের আমঝুপি নীলকুঠি

লিখেছেন নাদরীস, ০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩২



চিত্র: মেহেরপুরের আমঝুপি নীলকুঠি



আয়তনের বিচারে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর । সুদূর অতীতকাল থেকে এ অঞ্চল নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যদিয়ে এই অঞ্চলেই উদিত হয়েছে বাঙ্গালির স্বাধীনতার সূর্য। এ অঞ্চলের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা ঐতিহাসিক নিদর্শন, গড়ে উঠেছে অনেক ঐতিহাসিক স্থাপনা, এরকম একটি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩০৮ বার পঠিত     ০ like!

শুধু নেই আর নেই; এসব হচ্ছে কি?

লিখেছেন নাদরীস, ০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৬

আজকাল কিছুই ঠিকঠাক হচ্ছে না

তাকাতে গিয়ে দেখি চোখ নেই

ছুঁতে গিয়ে দেখি হাত নেই

হাঁটতে গিয়ে দেখি পা নেই

বুঝতে গিয়ে দেখি বোধ নেই

শুধু নেই আর নেই; এসব হচ্ছে কি? ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৯ বার পঠিত     ০ like!

এ যুগের পাগল প্রেমিক

লিখেছেন নাদরীস, ০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১:২০

কম করে হলেও হাজার তিনেকবার বলেছি

তোমাকে শুধু তোমাকেই ভালোবাসি

তাইতো বারেবারে ঘুরেঘুরে ফিরেফিরে

আমি তোমা তরেই ছুটে আসি!



শুনেছি তুমি কিনা বুলি আওড়িয়ে বেড়াও

আমার মত সস্তা ছেলে তোমায় পটাতে পারবেনা। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     ০ like!

“ভাস্কর মানচিত্রে ‘৭১’-এর বাংলাদেশ”

লিখেছেন নাদরীস, ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:২৩

বীর বাঙ্গালির সংগ্রামী ‘৭১’-এর কতটুকুই বা আমরা জানি। আজকাল এক শ্রেণীর লোক গজিয়েছে যারা ভাবে ‘৭১’ ছিল এক প্রহসন; ‘৭১’ এ এদেশে কোন যুদ্ধ হয়নি, কোন রমণী ধর্ষিতা হয়নি, কোন মুক্তিযোদ্ধা কোন ত্যাগ স্বীকার করেনি! তাদের অনুরোধ দয়া করে একবার ঘুরে আসুন মুজবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে; যেখানে অসংখ্য ভাস্কর্যের সমন্বয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৯ বার পঠিত     ০ like!

‘‘আমি এসেছি; গতজন্মের অপূর্ণতা নিয়ে আমি এসেছি” ‘‘আমি এসেছি; “ এ জন্মে ঈশ্বর হতে আমি এসেছি”...!

লিখেছেন নাদরীস, ১৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:২৮

মৃত্তিকার বক্ষ চিরে আমি এসেছি

সহস্রাব্দের ক্রন্দন ঘোচাতে আমি এসেছি

সময়ের চলমান গতিকে রুদ্ধ করতে আমি এসেছি

সমাজ নামক কারাগারের কপাট লোপাট করতে আমি এসেছি

‘‘আমি এসেছি; “গতজন্মের অপূর্ণতা নিয়ে আমি এসেছি”

‘‘আমি এসেছি; “ এ জন্মে ঈশ্বর হতে আমি এসেছি”...!
... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     ০ like!

কাব্য বিকৃতির কবি

লিখেছেন নাদরীস, ১৪ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:০০

মাফ করবেন সুধীজনেরা; প্রথমেই বলে নিচ্ছি

আমি কাব্য বিকৃতির কবি
!

আমি ঘৃণা করি কবি আর কবিতা

সারাদিন পার করি বিখ্যাত কবিদের গালাগাল দিয়ে;

তবে আমি নিজেও কবিতা লিখি, দুঃখিত বলি!



আমি কবিতা লিখতে জানি না, ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     ০ like!

“আমি; আর তোমাদের পার্থক্য”

লিখেছেন নাদরীস, ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১:৩০

আমি তো ডাস্টবিনে পরে থাকা কোন পরিত্যক্ত আবর্জনা নই

তবে তোমরা আমায় দেখে নাক শিটকাও কেন ?

আমি তোমাদের মত সময়ের ক্রীতদাস হইনি বলে;

নাকি দাসত্বের ভার বহন করতে করতে তোমরা এতটাই ক্লান্ত

যে আজ মুক্ত-স্বাধীন মানুষ দেখলে গাঁ জ্বালা করে!



আমি তো রাস্তার পাশে ফেলে দেয়া মুড়ির ঠোঙ্গা নই ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮২ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৭৮২৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ