somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক বাস্তববাদের আদি তাত্ত্বিক কি থুকিডাইডিস নাকি সান যু?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল বিশ্বের সব নামিদামী রাষ্ট্রবিজ্ঞানীরা (যেমন KENNETH WALTZ, ROBERT JERVISH, JOHN J. MEARSHEIMER) তাঁদের লিখনীতে ফুটিয়ে তুলছেন রাজনৈতিক বাস্তববাদের আদি তাত্ত্বিক গ্রিক ঐতিহাসিক থুকিডাইডিস। এরা ভুলে যান যে, থুকিডাইডিস যে সময়ে পিলোপনেসিয়ান যুদ্ধের ইতিহাস লিখেছিলেন তারও প্রায় ১০০ বছর পূর্বে চীনা দার্শনিক ও সমরনেতা সান যু (TSUN SZU) রচনা করেছিলেন তাঁর বিখ্যাত গ্রন্থ “ THE ART OF WAR ”, যাতে সামরিক কৌশল সম্মন্ধে বিস্তৃত ধারণা দেয়া হয়। থুকিডাইডিসের বিখ্যাত গ্রন্থ, “THE HISTORY OF PELOPONNESIAN WAR”, যেখানে গ্রিক ব্যবস্থার দুটি রাষ্ট্র এথেন্স ও স্পার্টার মধ্যে যুদ্ধকে থুকিডাইডিস চিত্রিত করেছেন অত্যন্ত বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে। থুকিডাইডিসের কর্মটি মহৎ ছিল এবং এটি অনেক সনাতনও সে ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। তবে রাজনৈতিক বাস্তববাদের আদি তাত্ত্বিক থুকিডাইডিস এটা মানতেই আমার যত সমস্যা!

আসুন জানা যাক রাজনৈতিক বাস্তববাদ কি?

রাজনৈতিক বাস্তববাদ হল ক্ষমতার রাজনীতির উপর গড়ে উঠা একটি তত্ত্ব যা দাবী করে বিশ্ব রাজনীতি পরিচালিত হয় প্রতিযোগিতামূলক আত্ম-স্বার্থের ভিত্তিতে। বাস্তববাদী তত্ত্বে রাষ্ট্রই প্রধাণ কর্তা এবং শাসকশ্রেণীও তাই করেন যাতে রাষ্ট্রের স্বার্থ হাসিল হয়। বাস্তববাদ বলে যে, বিশ্বে প্রচলিত যে নৈতিকতার ধারণা বিদ্যমান তাঁকে রাষ্ট্রের ক্রিয়াকর্মের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না; কারণ বাস্তববাদ যেকোন কার্যের রাজনৈতিক পরিণাম বিবেচনা করে। বাস্তববাদী তত্ত্বে সকল রাষ্ট্রই টিকে থাকার জন্য ক্ষমতা অন্বেষণ করে, এবং ভয়ের বিপরীতে ভারসাম্য রক্ষা করে।

আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদকে বিবেচনা করা হয় সর্বসনাতন ও সবচেয়ে প্রভাবশালী তত্ত্ব হিসেবে। বস্তুত রাষ্ট্র নিয়ে যখন থেকে ভাবনা শুরু হয় তখন থেকেই রাজনৈতিক বাস্তববাদের যাত্রা শুরু হয়। সুদূর অতীতের মত আধুনিককালের ক্ষমতার রাজনীতিও মূলত পরিচালিত হয় বাস্তববাদী তত্ত্বের উপর ভিত্তি করেই।

উপরোক্ত আলোচনা থেকে আমারা দেখতে পাই যে, বাস্তববাদী তত্ত্বে---
১) রাষ্ট্রই প্রধাণ কর্তা
২) শাসককে রাষ্ট্রের প্রয়োজনেই যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।
৩) সকল রাষ্ট্রই টিকে থাকার জন্য ক্ষমতা অন্বেষণ করে।
৪) সকল রাষ্ট্রই ভয়ের বিপরীতে ভারসাম্য রক্ষা করে।
৫) আন্তর্জাতিক রাজনিতিতে নৈতিকতার কোন স্থান নেই।

উভয় লেখকের কর্ম পরিচিত:

১) সান যু, THE ART OF WAR, সময়কাল আনুমানিক ৫৩২ খ্রিস্টপূর্বাব্দ

বিষয়বস্তুঃ ১৩ টি অধ্যায়ে বিভক্ত প্রাচীন চীনের একটি সামরিক গ্রন্থ। যা বলে যে,
১) দীর্ঘস্থায়ী যুদ্ধে কোন দেশ উপকৃত হয়েছে এমন নজির নেই।
২) যুদ্ধে জয়লাভ করাই শ্রেষ্ঠ নৈপূণ্য নয়, যুদ্ধ না করে শত্রুকে পদানত করাই শ্রেষ্ঠ নৈপূণ্য।
৩) যদি তুমি নিজেকে এবং তোমার শত্রুকে জানো, তবে একশত যুদ্ধেও তোমার ভয়ের কোন কারণ নেই।
৪) বিজয়ী যোদ্ধারা প্রথমে জিতে পরে যুদ্ধে যায়, যেখানে পরাজিত যোদ্ধারা আগে যুদ্ধে যায় পরে জেতার সুযোগ খুঁজে।
৫) সকল যুদ্ধবিগ্রহের ভিত্তি হল প্রতারণা; যখন তুমি শক্তিশালী তখন দূর্বলের অভিনয় কর, আর যখন দূর্বল তখন সবলের মত আচরণ কর!

সান যু থেকে প্রাপ্ত ধারণা, অত্যন্ত তীক্ষ্ণ এবং বাস্তববাদী দৃষ্টি নিয়ে যুদ্ধে যোগদান করতে হয়। বিনাযুদ্ধে স্বার্থ হাসিল হলে সেটাই মঙ্গলজনক। দীর্ঘমেয়াদী যুদ্ধ যেকোন জাতি বা রাষ্ট্রের জন্য অকল্যাণকর। যুদ্ধে যোগদান করলে বিজয়ী হওয়ার বাসনা নিয়েই যোগদান করা উচিত। পরিকল্পিত উপায়ে যুদ্ধ না করলে পরাজয় নিশ্চিত এবং সেক্ষেত্রে অনেক দুর্ভোগ পোহাতে হয়।


২) থুকিডাইডিস, THE HISTORY OF THE PELOPONNESIAN WAR, সময়কাল আনুমানিক ৪৩১খ্রিস্টপূর্বাব্দ

বিষয়বস্তুঃ গ্রিক ব্যবস্থায় দুটি রাষ্ট্র এথেন্স এবং স্পার্টার মধ্যে যুদ্ধ।
যুদ্ধের কারণঃ এথেন্সের শক্তি বৃদ্ধিতে স্পার্টার ভয়।
মেলিয়ান প্রশ্নঃ এখানে থুকিডাইডিস দেখিয়েছেন ক্ষমতার রাজনীতিতে টিকে থাকার জন্য এথেনীয়রা কীভাবে সকল ন্যায়বিচারকে অগ্রায্য করে মেলিয়ানদের আক্রমণ করে। আর মেলস এথেনীয়দের নিয়ন্ত্রণে আসলে স্পার্টার জন্য ভীতির সঞ্চার হবে ভেবে স্পার্টানরাও এখানে শক্তি প্রয়োগ করে।

থুকিডাইডিস থেকে প্রাপ্ত ধারণা;
১) সনাতনকালেও আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতাশালী জাতিরা একে অপরে উপর ক্রিয়াশীল ছিল, সকল রাষ্ট্রই ক্ষমতার রাজনীতিতে ভারসাম্য রাখতে চাইত এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করতে চাইত।
২) ক্ষমতার প্রশ্নটি সনাতনকালেও ছিল। ক্ষমতার প্রয়োজন হত প্রতিরক্ষা ও আক্রমণের জন্য, নিরাপত্তার জন্য।

সিদ্ধান্ত গ্রহণের পালাঃ

উপরোক্ত দুজন লেখকের লেখা বিশ্লেষণ করলে দেখা যায় যে কিছু মৌলিক ক্ষেত্রে এরা উভয়েই এক হয়েছেন। যেমন, যত যুদ্ধবিগ্রহ সবকিছুর মূলে ছিল ক্ষমতার লোভ। আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতার প্রশ্নকে রাষ্ট্ররা কখোনই আমলে নেয় না। দেশ, রাষ্ট্র বা জাতির নিরাপত্তার জন্যই ক্ষমতার প্রয়োজন হয়। দেখা যায় যে, রাজনৈতিক বাস্তববাদের বৈশিষ্ট্য গুলো এদের দুজনের লেখনীর মধ্যেই ফুটে উঠেছে। তবে সান যু যে ধরণের জ্ঞান ১০০ বছর পূর্বে দিয়েছিলেন তা শতবর্ষ পরে দিয়ে থুকিডাইডিস কিভাবে রাজনৈতিক বাস্তববাদের আদি তাত্ত্বিক হোন?

তাই বলা যায় যে, বাস্তববাদী তত্ত্বের আদি তাত্ত্বিক প্রাচীন চীনের সান যু!



তথ্যসূত্রঃ
১) Sun Tzu translated and annotated by R. L. Wing : The Art of War. Main Street Books, 1988
২) Boucher, David: Theories of International Relations: From Thucydides to the Present, Oxford: Oxford University Press,1998
৩) Cawkwell, George: Thucydides and the Peloponnesian War, London: Routledge, 1997

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×