গতকাল ঠিক মধ্য রজনীতে তুমি এসেছিলে
শুকনো বেলি ফুলের মালা নিয়ে
একগুচ্ছ পাপড়িহীন কদম্ব নিয়ে
হাজার বছরের ঘুণে ধরা মরচে পরা স্বপ্ন নিয়ে
প্রিয় অমলেখা; তুমি এসেছিলে...
গতকাল ঠিক মধ্য রজনীতে তুমি এসেছিলে
একটি কাটাযুক্ত গোলাপ নিয়ে
দশটি ঝরাপাতার ঘ্রাণ নিয়ে
একশত ক্ষয়ে যাওয়া ধ্বসে যাওয়া শব্দ নিয়ে
প্রিয় অমলেখা; তুমি এসেছিলে...
গতকাল ঠিক মধ্য রজনীতে তুমি এসেছিলে
বিষাক্ত সাপিনীর বিষ নিয়ে
আগ্নেয়গিরির তপ্ত লাভা নিয়ে
সহস্র নরকের অনন্ত জ্বালা নিয়ে
প্রিয় অমলেখা; তুমি এসেছিলে...
গতকাল ঠিক মধ্য রজনীতে তুমি এসেছিলে
একপেয়ালা হ্যামলক নিয়ে
অজস্র নর্দমার কীট নিয়ে
ঈশ্বর প্রদত্ত খোদাই গজব নিয়ে
প্রিয় অমলেখা; তুমি এসেছিলে...
গতকাল ঠিক মধ্য রজনীতে তুমি এসেছিলে
গাড়ীর কালো ধোঁয়া নিয়ে
প্রাকৃতিক দূর্যোগের বার্তা নিয়ে
নিঃশ্বাস রুদ্ধকর কার্বন-ডাই অক্সাইড নিয়ে
প্রিয় অমলেখা; তুমি এসেছিলে...
গতকাল ঠিক মধ্য রজনীতে তুমি এসেছিলে
একটি ধারালো খঞ্জর নিয়ে
আজরাইলের শিঙ্গা নিয়ে
নিরব ঘাতক মরণব্যাধি এইডস নিয়ে
প্রিয় অমলেখা; তুমি এসেছিলে...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

