কম করে হলেও হাজার তিনেকবার বলেছি
তোমাকে শুধু তোমাকেই ভালোবাসি
তাইতো বারেবারে ঘুরেঘুরে ফিরেফিরে
আমি তোমা তরেই ছুটে আসি!
শুনেছি তুমি কিনা বুলি আওড়িয়ে বেড়াও
আমার মত সস্তা ছেলে তোমায় পটাতে পারবেনা।
ওহে নির্বোধ; সস্তা ছেলেই যখন বলছো তখন এটা কেন ভুলে যাও যে সস্তার তিন অবস্থা
সস্তা ছেলেরা পটতে পারে, পটাতেও পারে, আবার ফাটাতেও পারে!
তাই বলছি তুমি যে বলেছো, পটাতে পারবো না
একথাটা আপাতত ফিরিয়ে নাও
পারলে আমাকে একটু ভালো লাগাও
ভালো পরে বাসলেও চলবে!
আমি কি বলেছি এখনি ভালবাসতে হবে
আপাতত পার্কে বসে আমার সাথে ফুঁসকা চটপটি খাও
আমার মেসে এসে ডাল-ভাত পরে খেলেও হবে
আর যদি তাও না পারো তবে তোমার বাসায় ডেকে এক কাপ গরম চা খাইয়ে দাও
মাছ, গোশ্ত, কোরমা, পোলাও পরে খাওয়ালেও হবে!
আমি কি বলেছি এখনি ভালবাসতে হবে
এখন পাড়লে আমার হাতটা একটু ছুঁয়ে দিয়ে যাও
আর অন্তরটা পরে ছুঁলেও হবে
আর যদি তাও না পারো তবে পাড়ার লন্ড্রীতে রাখা আমার কাপরগুলোতে তোমার হাতের স্পর্শ দিয়ে যাও
আমার ময়লা কাপড়গুলো পরে ধুয়ে দিলেও চলবে!
আমি কি বলেছি এখনি ভালবাসতে হবে
আপাতত রাস্তায় দেখা হলে একগাল আলতো হেসে যেও
আমার হাত ধরে না হাটলেও চলবে
আর যদি তাও না পারো তবে মায়াভরা চোখে একবার তাকিও
প্রতিদিন বিকেলে আমার জন্য ছাঁদে না দাড়ালেও হবে!
আমি কি বলেছি এখনি ভালবাসতে হবে
সহস্রবার প্রেম নিবেদন করে ব্যর্থ হয়েছি
আরো লাখোবার এই কৌশিস চলবে!
আমি জানি কোন একদিন তুমি বুঝবে
সেদিন তুমি শুধু আমারেই খুঁজবে।
যতই আমায় দূরে সরাতে চাও রে সখি
এই পাগল প্রেমিকের যে তোমারেই লাগবে...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

