somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলার ধর্মপ্রাণ মুসলিম সমাজ নাকি আজ এই প্রশ্নে দিধাগ্রস্ত যে কাদের পাশে দাঁড়াবে; (যুদ্ধাপরাধী, জামাত, শিবির) আস্তিকদের নাকি (দেশপ্রেমিক, বাঙ্গালি) নাস্তিকদের?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বাংলায় মুসলিমরা সংখ্যাগরিষ্ট সম্প্রদায়। ধর্মের টানে সকল মুসলিম এক। আল্লাহ ও রাসুল পাক (সঃ) কে সকল মুসলিমই মানে, বিশ্বাস করে এবং ভালোবাসে। ইসলাম শান্তির ধর্ম, ন্যায়ের ধর্ম, পবিত্রতার ধর্ম! ইসলামের মূল বিষয় হচ্ছে ইমান। আর নবী করিম (সঃ) বলেছেন, দেশ প্রেম ইমানের অঙ্গ। তাঁর মানে হচ্ছে যার মধ্যে দেশপ্রেম নেই তাঁর ইমান নেই। আর যার ইমান নেই, সে মুসলিম হওয়ারও যোগ্যতা রাখেনা।

রাসুল (সঃ) আমাদের বলে গেছেন, সকল মুসলিম ভাই ভাই। অর্থাৎ এক মুসলিম ভাই অন্য মুসলিম ভাইয়ের কল্যাণে কাজ করবে। ইসলামে আছে, প্রতিবেশীর প্রতিও আমাদের কিছু কর্তব্য রয়েছে। ইসলামে এটাও বলা আছে অন্যায় যে করে এবং যে সহে দুজনেই সমান অপরাধী।

আসুন তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকেই ব্যাখ্যা করা যাক জাতি আজ কাদের পাশে দাঁড়াবে!

আসুন বাংলার ইতিহাস থেকে একটু ঘুরে আসিঃ

বাংলার প্রাচীন ইতিহাস থেকে জানা যায়, গৌড়াধিপতি শশাঙ্কের সময় থেকে (৬০৬ খ্রিস্টাব্দ) ১৯৪৭ এর পূর্ব পর্যন্ত বাংলা কোনদিন পাকিস্থানের সাথে ছিল না। ৪৭ এ দেশ ভাগের সময় মুসলিম সংখ্যা গরিষ্ট পূর্ব বাংলা পাকিস্থানের সাথে যুক্ত হয়। এর কারণ এটা ছিল না যে পাকিস্থানিরা মুসলিম, এর প্রকৃত কারণ ছিল ভারতীয় কংগ্রেসের প্রাধাণ্য থেকে পূর্ব বাংলাকে মুক্ত করা। অতএব দেখা যাচ্ছে পাকিস্থান কোন ভাবেই আমাদের দেশ হতে পারে না। আমরা ৪৭ এ তাঁদের সাথে গিয়েছিলাম শুধু সাময়িক সংকট থেকে উত্তোরণের জন্য, তবে সেখানেও শর্ত ছিল পাকিস্থান হবে একটি কনফেডারেশন যেখানে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্থানের সমান অধিকার থাকবে। দেশ ভাগের কিছুকাল পরই বাঙ্গালি বুঝে গেল পাকিস্থানিরা আমাদের না। ৭০ এর নির্বাচনে আওয়ামিলীগ সংখ্যা গরিষ্ট দল হওয়া সত্ত্বেও পাকিরা মুজিবকে অবিভক্ত পাকিস্থানের প্রধানমন্ত্রী বানাতে অস্বীকার করল (মুজিবও কিন্তু মুসলিম ছিলেন)। আর এই সূত্র ধরেই ৭১ এর মুক্তিযুদ্ধ। আর এই যুদ্ধের OUTPUT দুইটি শ্রেণী। একটি রাজাকার (আজকের তথাকথিত আস্তিক), অপরটি দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা বা তাঁদের সমর্থক (তথাকথিত আস্তিকদের ভাষায় নাস্তিক)।


যারা আজ আস্তিক বলে স্বীকৃত ৭১-এ তাঁদের কর্মকান্ড,


২৫ শে মার্চ রাতে, পাকহানাদাররা আমাদের আক্রমণ করল, আমাদের ভাইদের মারা শুরু করল, আমাদের বাড়ীঘরে আগুণ দিল, আমার স্বজন, আপনাদের স্বজনদের হত্যা করল। এসব ঘটনায় যারা ক্ষতিগ্রস্থ হল তাঁদের অধিকাংশই কিন্তু মুসলিম ছিল, যাদের উত্তরসূরীরা আজ আস্তিকদের ভাষায় নাস্তিক হয়ে গেছে। তথাকথিত আস্তিকরা তখন পাকিদের সাথে যোগ দিল, নিজের দেশের সাথে বিরুদ্ধাচারণ করল, নিজ প্রতিবেশীদেরও ক্ষতি করল, মুসলিম ঘরের মা বোনদেরও ছাড় দিল না! যথার্থই এরা আল্লাহ ও রাসুলের দেখানো পথেই ইসলাম কায়েমে মনোনিবেশ করেছিল (আল্লাহ রাসুল যা বলেছিল তাঁর কিছুই শুনল না)।

মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে, মুজিব সাহেব তাঁদের ক্ষমা করে দিলেন, এই ভেবে যে এরা হয়ত এখন সংশোধণ হয়ে যাবে। কিন্তু কই আস্তিকেরা তাঁদের পাপকর্ম অব্যাহত রাখলো.................................................................. দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর! বর্তমান সময়ে এসে সরকার যখন তথাকথিত আস্তিক (রাজাকারদের) শাস্তি দিতে চাইলেন, তখনই আস্তিকদের বাচ্চারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পরিস্থিতি ঘোলা করতে চাইছে। ব্লগার রাজীব নাস্তিক ছিল কিন্তু সে তো দেশ ও জাতির ক্ষতি করেনি। আপনার আমার কোন ক্ষতি করেনি। তাঁকে প্রাণ হারাতে হয়েছে, আস্তিকরা কিন্তু তাঁকে ইমানের পথে ধর্মের পথে আনার চেষ্টা করেনি!

ফ্রান্সিস বেকনের একটি উক্তি, “বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে মানুষ নাস্তিক হয়, কিন্তু বিস্তর জানলে সে আস্তিকে পরিণত হয়ে যায়!” তথাকথিত আস্তিকরা কিন্তু রাজীবকে বিস্তর জানার সময় দেয়নি।

তাই ধর্মপ্রাণ মুসলিম সমাজকে বলতে চাই, দেশের স্বার্থে, জাতির স্বার্থে এক হোন; রাজাকারদের বিচার চান, জামায়াত শিবিরের পতন চান, এরা মুসলিম নয়, এরা ধর্মব্যবসায়ী একটি কুচক্রী মহল, এরা আপনাদের ভুল বোঝানোর অপচেষ্টায় লিপ্ত, এরা সর্বযুগেই ইসলামের নাম দিয়ে তাঁদের পাপাচার কায়েম রেখেছে, আসুন এদের পাপাচারের দাঁত ভাঙ্গা জবাব দেই!

সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×