বীর বাঙ্গালির সংগ্রামী ‘৭১’-এর কতটুকুই বা আমরা জানি। আজকাল এক শ্রেণীর লোক গজিয়েছে যারা ভাবে ‘৭১’ ছিল এক প্রহসন; ‘৭১’ এ এদেশে কোন যুদ্ধ হয়নি, কোন রমণী ধর্ষিতা হয়নি, কোন মুক্তিযোদ্ধা কোন ত্যাগ স্বীকার করেনি! তাদের অনুরোধ দয়া করে একবার ঘুরে আসুন মুজবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে; যেখানে অসংখ্য ভাস্কর্যের সমন্বয়ে নির্মিত হয়েছে আমাদের সংগ্রামমুখর ‘৭১’ এর প্রকৃত ইতিহাস।
আমি ঘুরে এসেছি, দেখে এসেছি ‘৭১’-এর বাংলাদেশ!
ক্যামেরাবন্দী করে এনেছি দুর্লভ কিছু ভাস্করচিত্র!!!
মুজবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের সবচেয়ে দর্শনীয় বস্তুটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র; যা ‘৭১’-এর প্রকৃত ইতিহাসকে উপস্থাপন করে। এই মানচিত্রে ফুটে উঠেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর, চিত্রিত হয়েছে হার্ডিঞ্জ ব্রিজ, শম্ভুপুর ব্রিজ, রয়েছে সীমান্ত জেলাসমূহের উপর শরণার্থীদের দেশত্যাগের দুর্দশাময় চিত্র। মানচিত্রে দেশের ভিতরেই আছে পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার, নারী নির্যাতন, অগ্নিসংযোগের দৃশ্য, রয়েছে উল্লেখযোগ্য কিছু গেরিলা যুদ্ধের চিত্র।
বাংলাদেশের মানচিত্রটির ছবি ও কিছু ভাস্করচিত্রের ছবি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো মানচিত্রের ছবি কমপ্লেক্সের কোন জায়গা থেকেই ধারণ করা যাচ্ছিল না; তাই কৃত্রিম উপগ্রহের সাহায্যে তোলা ছবিটি শেয়ার করলামঃ
চিত্রঃ কৃত্রিম উপগ্রহের তোলা মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে বাংলাদেশের মানচিত্র
ভাষ্কর্য ০১. শরণার্থীদের বেনাপুল-বনগাঁ সীমান্ত দিয়ে ভারত গমন
ভাষ্কর্য ০২. পাকিস্তানি বাহিনীর দ্বারা হার্ডিঞ্জ ব্রিজ ধ্বংস
ভাষ্কর্য ০৩. শরণার্থীদের বিরল-রায়গঞ্জ সীমান্ত দিয়ে ভারত গমন
ভাষ্কর্য ০৪. ১৯৭১সালে কুষ্টিয়াতে পাকিস্তানি বাহিনী ও মুক্তিবাহিনীর যুদ্ধ
ভাষ্কর্য ০৫. পাকিস্তানি বাহিমীর দ্বারা চালনা বন্দর আক্রমণ
ভাষ্কর্য ০৬. ১৯৭১সালে চাঁপাইনবাবগঞ্জে পাকিস্তানি বাহিনী ও মুক্তিবাহিনীর যুদ্ধ
ভাষ্কর্য ০৭. ১৯৭১সালের ২৩শে মার্চ জনাব শাহজাহান সিরাজের পল্টন ময়দানে স্বাধীনতার ইশতিহার পাঠ
ভাষ্কর্য ০৮. ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনির দ্বারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড
ভাষ্কর্য ০৯. ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনির দ্বারা রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ
ভাষ্কর্য ১০. ১৯৭১সালে শেরপুরের কমলাপুরে পাকিস্তানি বাহিনী ও মুক্তিবাহিনীর যুদ্ধ
এমন আরো অসংখ্য ভাস্কর্যের সমন্বয়ে ‘৭১’ এর বাংলাকে ফুটিয়ে তোলা হয়েছে এই মানচিত্রে। আপনারা যদি সময় পান তো অবশ্যই দেখে যাবেন। আমার পোস্টটি কেমন লাগলো জানাবেন???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

