আজকাল কিছুই ঠিকঠাক হচ্ছে না
তাকাতে গিয়ে দেখি চোখ নেই
ছুঁতে গিয়ে দেখি হাত নেই
হাঁটতে গিয়ে দেখি পা নেই
বুঝতে গিয়ে দেখি বোধ নেই
শুধু নেই আর নেই; এসব হচ্ছে কি?
চন্দ্রীমা রাত আছে চাঁদ নেই
কাকডাকা ভোর আছে কাক নেই
প্রভাত রবি আছে তবে কিরণ নেই
মেঘলা আকাশ আছে কিন্তু বৃষ্টি নেই
শুধু নেই আর নেই; এসব হচ্ছে কি?
খালবিল, নদীনালা সবই আছে মাছ নেই
বিশাল শস্যক্ষেত আছে ধান নেই
গোয়াল ঘর আছে তবে গরু নেই
গদিতে মহাজন আছে কিন্তু ক্যাশবাক্সে পয়সা নেই
শুধু নেই আর নেই; এসব হচ্ছে কি?
রোদেলা দুপুর আছে রোদ নেই
শ্রাবণ আছে বারিধারা নেই
বসন্ত বাতাস আছে কোকিলের গান নেই
শীতের সকালে মিষ্টি রোদ আছে কিন্তু ঘাসের উপরে শিশিরবিন্দু নেই
শুধু নেই আর নেই; এসব হচ্ছে কি?
ক্লান্ত পথিক আছে পথ নেই
যোগিনী থাকলে যোগান নেই
জলভরা দিঘী আছে তবে জল নেই
বাউল আছে একতারাও আছে কিন্তু সুর নেই
শুধু নেই আর নেই; এসব হচ্ছে কি?
জঙ্গল আছে প্রাণী নেই
হাতি থাকলে ঘোড়া নেই
নাগরাজ আছে তবে রাণী নেই
সুন্দরবন আছে কিন্তু রয়েল বেঙ্গল টাইগার নেই
শুধু নেই আর নেই; এসব হচ্ছে কি?
ধর্মশালাগুলোতে ধর্মযাজক আছে ধর্ম নেই
জমজমাট রাজনীতি আছে যোগ্য নেতা নেই
লিখিত সংবিধান আছে তবে তার প্রয়োগ নেই
নিরপেক্ষ বিচার বিভাগ আছে কিন্তু বিচার নেই
শুধু নেই আর নেই; এসব হচ্ছে কি?
সরকারী হাসপাতালে রোগী আছে ডাক্তার নেই
থানায় ওসি সাহেব আছে পাবলিকের অভিযোগ লেখার লোক নেই
বিশ্ববিদ্যালয়ে পদকপ্রাপ্ত শিক্ষক আছে মেধাবী ছাত্র নেই
মানবাধিকার সংগঠন আছে কিন্তু মানব-মানবী কারোরই অধিকার নেই
শুধু নেই আর নেই; এসব হচ্ছে কি?
পত্রিকার পাতা আছে সঠিক সংবাদ নেই
দূর্যোগ পিড়ীত জনতা আছে ত্রাণ নেই
জনসভায় নীতিবান ব্যক্তি আছে তবে কর্মক্ষেত্রে নেই
গ্রামে গ্রামে চোর আছে কিন্তু জজসাহেব নেই
শুধু নেই আর নেই; এসব হচ্ছে কি?
১,৪৭,৫৭০ বর্গ কিঃমিঃ-র দেশ আছে স্বাধীনতা নেই
গলিতে গলিতে দেশপ্রেমিক আছে দেশপ্রেম নেই
আইনের প্রতি আস্থাশীল জনতা আছে তবে আইনানুগ ব্যবস্থা নেই
সৎ-চরিত্রবান লোকে দেশভরা কিন্তু সততা বা চরিত্রের লেশমাত্র নেই
শুধু নেই আর নেই; এসব হচ্ছে কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

