মৃত্তিকার বক্ষ চিরে আমি এসেছি
সহস্রাব্দের ক্রন্দন ঘোচাতে আমি এসেছি
সময়ের চলমান গতিকে রুদ্ধ করতে আমি এসেছি
সমাজ নামক কারাগারের কপাট লোপাট করতে আমি এসেছি
‘‘আমি এসেছি; “গতজন্মের অপূর্ণতা নিয়ে আমি এসেছি”
‘‘আমি এসেছি; “ এ জন্মে ঈশ্বর হতে আমি এসেছি”...!
গণতন্ত্র আর পুঁজিবাদের ভিত্তিমূলে কুঠার মারতে আমি এসেছি
সর্বহারার আর্তনাদের জবাবে ‘জোসেফ স্ট্যালিন’ হয়ে আমি এসেছি
স্বাধীনচেতা মানুষদের মুক্তির গান শোনাতে আমি এসেছি
মুক্তিকামী বাঙ্গালির আবেদনে ‘শেখ মুজিব’ হয়ে আমি এসেছি
‘‘আমি এসেছি; গতজন্মের অপূর্ণতা নিয়ে আমি এসেছি”
‘‘আমি এসেছি; “ এ জন্মে ঈশ্বর হতে আমি এসেছি”...!
কালবৈশাখীর আগাম বার্তা নিয়ে আমি এসেছি
সমুদ্রের নাভী থেকে সৃষ্ট জলোচ্ছ্বাস হয়ে আমি এসেছি
দুর্যোগের আশাণি সংকেত হয়ে আমি এসেছি
তোমাদের অসভ্য নগর সভ্যতা ধ্বংস করতে আমি এসেছি
‘‘আমি এসেছি; “গতজন্মের অপূর্ণতা নিয়ে আমি এসেছি”
‘‘আমি এসেছি; “ এ জন্মে ঈশ্বর হতে আমি এসেছি”...!
দুরারোগ্য ব্যাধির উপশম নিয়ে আমি এসেছি
ঝাড়ফুঁকের বদলে ঔষধ দিতে আমি এসেছি
অমানিশার আঁধারকে জয় করতে আমি এসেছি
ধারিত্রীর তাবৎ প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ দিতে আমি এসেছি
‘‘আমি এসেছি; “গতজন্মের অপূর্ণতা নিয়ে আমি এসেছি”
‘‘আমি এসেছি; “ এ জন্মে ঈশ্বর হতে আমি এসেছি”...!
বিঁধির বিধান লঙ্ঘন করতে আমি এসেছি
অভাগাদের সৌভাগ্যের দর্শন দিতে আমি এসেছি
নিরঞ্জনের বক্ষে খঞ্জর পিষ্ট করতে আমি এসেছি
স্রষ্টা আর সৃষ্টির জন্য চ্যালেঞ্জ হয়ে আমি এসেছি
‘‘আমি এসেছি; “গতজন্মের অপূর্ণতা নিয়ে আমি এসেছি”
‘‘আমি এসেছি; “ এ জন্মে ঈশ্বর হতে আমি এসেছি”...!
প্রিয়ার তপ্ত ঠোঁটের চুম্বন নিতে আমি এসেছি
দুঃখীনি মায়ের মুখে হাসি ফুটাতে আমি এসেছি
বোনের হাতে গড়া রাখি পড়তে আমি এসেছি
আবাল, বৃদ্ধ, বনিতা সকলের জন্য কল্যাণ নিয়ে আমি এসেছি
‘‘আমি এসেছি; “গতজন্মের অপূর্ণতা নিয়ে আমি এসেছি”
‘‘আমি এসেছি; “ এ জন্মে ঈশ্বর হতে আমি এসেছি”...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

