যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থপাচার বিরোধী আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফিনানশিয়াল ইনটিপ্রিটি (GFI) ১৬ ডিসেম্বর '১৪ তারিখে বিশ্বজুড়ে অর্থ পাচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে(GFI এর তথ্যমতে) ২০১২ সালে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় ১৭৮ কোটি ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩৮,৮৪,০০,০০০ টাকা! বিদেশে অর্থ পাচার নিয়ে আদালতে অনেকগুলো মামলা চলছে। যার অন্যতম প্রধান আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারেক এখন বিদেশে, বিএনপিও বর্তমানে ক্ষমতায় নেই তবে এ অর্থ পাচার করছে কে/কারা? তবে কি বিএনপির মতো বর্তমান সরকারের মধ্যেও শত শত তারেক ঢুকে পড়েছে? যদি তা-ই হয় তবে তাদের খুঁজে বের করে শাস্তির / আইনের আওতায় কেন নিয়ে আসা হচ্ছে না? উল্লেখ্য ২০০৫ সালের আগে অর্থ পাচারের পরিমাণ বছরে ৪৮ কোটি ডলার। সে তুলনায় বর্তমানের অর্থ অনেক বেশি। এ টাকা কে বা কারা পাচার করছে তা কি সরকার কখনই খোঁজ নিয়ে দেখেছে? কিংবা এদের খুঁজে বের করে শাস্তি প্রদানের কথা উচ্চারণ করেছে কি? না বলিনি! তবে এর অর্থ কী দাড়ায় সরকার ও সরকারের সাথে যুক্ত ব্যক্তিগণ-ই এই অর্থ পাচারের সাথে জড়িত! যদি সরকার জনগণের কাছে বিস্তারিত প্রকাশ করতো তবে তা খোলাসা হতো। আশা করি সরকার খুব শীঘ্রই তা প্রকাশ করে জনগণকে চিন্তামুক্ত করবেন। তা না করলে এ পাচারের অপরাধ থেকে সরকার কখনই দায় মুক্তি পাবে না। একদিন না একদিন তাদেরও বিচারের সম্মুখীন হতে হবে।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



