somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাদের সিদ্দিকীকে নিয়ে তসলিমা নাসরিনের কটূক্তি : পক্ষান্তরে মুক্তিযোদ্ধাদের অসম্মান

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তসলিমা নাসরিনকে একজন নারীবাদী লেখিকা হিসেবে জানি। তার বই পড়ি, ফেসবুক স্ট্যাটাস পড়ি এবং সে জায়গাটি থেকেই তাকে সম্মান করি! কিন্তু তার মানে এই নয় যে তিনি যখন যাকে ইচ্ছা যা তা বলবেন। তার কাছ থেকে কাদের সিদ্দিকীর বিষয়ে এমন মন্তব্য আশা করিনি। তসলিমা নাসরিন মুখে ও কাগজে-কলমে অনেক দেশপ্রেমের কথা বলেছেন অথচ কখনও প্রমাণ দিয়েছেন খাঁটি দেশপ্রেমিক হিসেবে? এখন হয়তো বলবেন, সুযোগ পায়নি। কিন্তু যারা মুখে ও লিখে অনেক বড় বড় কথা বলে তাদের যুদ্ধের ময়দানে পাওয়া যায় না। পাওয়া যায় বইয়ের ঘরে মদের টেবিলে......! কিন্তু কাদের সিদ্দিকী নিজে যুদ্ধ (মুক্তিযুদ্ধ) করেছেন, অন্যকে উদ্বুদ্ধ করেছেন এমনকি অন্যকে সাহায্য করেছেন। আর তাঁকে অপমান করে আজ তসলিমা সব মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছেন। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তসলিমা নাসরিন বলেছেন, " কাদের সিদ্দিকী খালি খালি কৃষক শ্রমিক পারটি খুলেছেন কেন? জামাতে ইসলামিতে জয়েন করলেই তো পারেন! দেখতে তো লাগে পুরো জামাত নেতা, শরীর ভরতি দাড়ি টুপি তসবিজ তাবিজ আতর সুরমা। শুনেছি আবে জমজমের পানি ছাড়া নাকি অযু করেন না। আল্লাহ বিল্লাহ তো নিরবধি করেই যাচ্ছেন। জেহাদি জামাতিদের ফাঁক পেলেই সাপোরট করছেন। তবে আর দেরি কেন বা দ্বিধা কেন। শুভস্য শীঘ্রম।" ভালো কথা কিন্তু এও মনে রাখা প্রয়োজন আপনিও একজন জামায়াত নেতার সন্তান! কারণ আপনার মা-বাবা পাঁচ ওয়াক্ত নামজ পড়তেন এবং নিয়মিত কোরআন তিলোয়াত করতেন। যা আপনার লেখা থেকে জানতে পারি। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীও নিয়মিত তজবি ও নামাজ পড়েন তার মানে এই নয় তিনি জামায়াত করেন। অতএব কথা বললে এমন কথা বলবেন যার একটা ভিত্তি থাকে। আপনাদের মতো লেখিকাদের কাছ থেকে এমন ওজনহীন কথা একেবারেই আশা করি না।

আপনার বর্তমান লেখাগুলোতে সাম্প্রতিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে...... যা সত্যি ইতিবাচক। কিন্তু আপনি যে সরকারের পক্ষে গীত গেয়ে যান না কেন আপনাকে কেউ-ই দেশে ঢুকতে দেবে না। যারা আজ ধর্ম নিরপেক্ষতার কথা বলে আজ তারা-ই বেশি ধর্মকে আঁকড়ে ধরে আছে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এও বুঝতে হবে। দ্বিতীয় মেয়াদে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে আপনি দেশে আসার ইচ্ছা পোষণ করেন। কিন্তু কই, দেশে আসার অনুমতি পেয়েছেন? পাননি এবং পাবেনও না। তবে আপনি কাকে মৌলবাদী (আপনাদের ভাষায়) থেকে বাদ দিবেন, কাকে আপনাদের মতো কথিত দেশপ্রেমিকদের দলে রাখবেন? ও হ্যাঁ! দাড়িগোঁফ থাকলেই সে জামায়াত নেতা হয় না যদি হতো তবে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহও জামায়াতের নেতা হতো। দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। পথে ঘাটে প্রতিদিন মানুষ পুড়ছে, মানুষ মরছে যা একজন সচেতন নাগরিক হিসেবে কাদের সিদ্দিকী চোখে টিনের চশ্চমা দিয়ে বসে থাকতে পারিনি। রাস্তায় বেরিয়ে এসেছেন তবে কোনো সহিংস বার্তা নিয়ে নয়, শান্তির বার্তা নিয়ে। যা আপনার, আমার মতো নির্বোধ, মুর্খ, গোঁয়াররা যা নিয়ে আসতে পারিনি। লিখলেই হয়তো জনপ্রিয় ও বড় লেখক হওয়া যায় কিন্তু প্রকৃত দেশপ্রেমিক হওয়া যায় না। আপনি লেখেন, ভালো থাকেন সেই কামনাই করি কিন্তু মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি থেকে নিজেকে সংযত রাখবেন এই আশাটুকু আপনার কাছে রাখি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×