somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘আমার পরিবার নিয়ে ধারাবাহিকভাবে কটুক্তি করলে ক্রিকেটই ছেড়ে দেব’

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিপিএলের তৃতীয় ম্যাচে নাটকীয়তা রীতিমত হতবাক করেছে গোটা ক্রিকেটবিশ্বকে। প্রথম ম্যাচ হার দিয়ে শুরু দ্বিতীয় ম্যাচে জয়, রুদ্ধশ্বাস লড়াইয়ে চিটাগাং এক রানে হারিয়েছে সিলেট সুপার স্টার্সকে। তবে দলটির অধিনায়ক তামিম ইকবাল বেশ ক্ষুব্ধ ও হতাশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমে অবাক করা ঘটনায় স্বীকার হয়েছেন তামিম ইকবাল।


আর সেটা সিলেট ফ্রাঞ্চাইজির কর্মকর্তাদের মারাত্মক বাজে আচরণ করার কারণে। এতে বেশ অপমানিত হয়েছেন তিনি। আর এ কারণেই তিনি বলেছেন, ‘ধারাবাহিক অপমানিত হতে থাকলে ক্রিকেটই ছেড়ে দেব’।

অনেকেই হয়ত বুঝতেই পারছেন না কেন এমন মন্তব্য করেছেন তিনি। মূল ঘটনাটি ঘটেছে ম্যাচ শুরুর আগেই। যেখানে ইংলিশ দুই ক্রিকেটার রবি বোপারা ও জশুয়া কবের ম্যাচে অংশগ্রহণ নিয়ে। প্রথমে তাদের দুজনের ছিল না এনওসি (অনাপত্তি পত্র)। এ ফাঁকে দলীয় খেলোয়াড় তালিকা নিয়ে টস করে ফেলেন মুশফিক। টসের পর দেখা গেলো এনওসি জমা দেয়া হলো বিসিবিতে। সিলেট সিদ্ধান্ত নিল দুই ইংলিশ ক্রিকেটার খেলাবে। কিন্তু বাদ সেধে বসলো চিটাগাং। তাদের যে তালিকা দেয়া হয়েছিল, সেখানে তো নেই জশুয়া কব আর রবি বোপারার নাম! এ নিয়ে সিলেট ফ্রাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় চিটাগং অধিনায়ক তামিম ইকবালের। তামিমের অভিযোগ, ঐ সময় সেই কর্মকর্তারা তাকে বাজে ভাষায় আক্রমণ করে। যা তাকে অপমানিত করেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে উঠতেই তামিম বেশ হতাশ কণ্ঠে বলেন, ‘আমি একজন জাতীয় দলের ক্রিকেটার। সেখানে বিপিএলের মতো টুর্নামেন্টে কোন ফ্রাঞ্চাইজির কর্মকর্তারা আমার পরিবার নিয়ে কটুক্তি করবে, তা আমি মেনে নিতে পারি না। সেই সময় আমার সঙ্গে ভিক্ষুকের মতো আচরণ করা হয়েছে। এমন যদি ধারাবাহিকভাবে ঘটতে থাকে, তাহলে ক্রিকেটই ছেড়ে দেব’।

তিনি আরও বলেন, ‘একটা জিনিস আমি সবাইকে বলতে চাই, বিপিএলে জাতীয় দলের ক্রিকেটারদের সম্মান করা উচিত। বিপিএলের পয়সা আছে তার মানে এই না যে জাতীয় দলের একজন খেলোয়াড়কে ভিক্ষুকের মত ট্রিট করবে। বিপিএলর সম্মান প্রদর্শন করা উচিত। আমি এখানে খেলতে এসেছি। আমার মা-বাবা, আমার পরিবারের ব্যাপারে গালি শুনতে আসিনি।’

যিনি খারাপ ব্যবহার করেছেন, তার নাম বলতে চাননি অবশ্য তামিম, ‘আমি তার নাম বলতে চাই না। আমি ওই মানুষটার প্রতি যথেস্ট সম্মান দেখিয়ে তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেছিলাম। তাকে স্যার, স্যার, স্যার বলেও সম্মান করেছি। সে আমাকে বলেছিল দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে। আমি সেই কাজটিও করেছি। এরপর সে আমার পরিবার নিয়ে খুব বাজে মন্তব্য করে, যেটা খুব অপ্রীতিকর।’

তবে তামিমের বিশ্বাস বিষয়টি সুরাহা করবে বিসিবি। তার মতে, ‘আমি বিশ্বাস করি আমি বিসিবির একটা পার্ট। বিসিবির ডিসিপ্লিন কমিটি অবশ্যই এটা নিয়ে পদক্ষেপ নিবে। আমাদের কিভাবে সম্মান দিবে সেটা নিয়ে ভাববে। তারা যদি আমাদেরকে ভিক্ষুকের মত ট্রিট করা শুরু করে তাহলে আমাদের খেলা ছেড়ে দেওয়া উচিত।’
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×