চারপাশ অন্ধকার,
আলোর একমাত্র উৎস দু'আংগুলের ফাঁকে পুড়তে থাকা জলন্ত সিগারেট।
একটু একটু করে পুড়ছে ছাই,
একটু একটু করে হারিয়ে যাচ্ছে আলোর সম্ভাবনা,
আর কিছুক্ষণ পরেই নিভে যাবে,
পুড়িয়ে দিয়ে যাবে আমার ফুসফুস।
দুখঃ নেই,
জানি পাবো তোমার ক্ষুদেবার্তা,
তখন আলোর উৎস হবে এই মুঠোফোন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


