আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র- ছাত্রীরা কুমিল্লা বার্ড এ একটা এটাচমেন্ট (attachment) কোর্স সম্পন্ন করে চট্টগ্রাম ফিরছিলাম । বারইয়ার-হাট এবং মিরসরাই এর মাঝখানে ( জায়গার নাম সঠিক জানা নেই ) একটা রাজনৈতিক দলের সভা চলছিল । হঠাৎ করে কিছু ছেলে আমাদের দুটি বাস থামিয়ে ওঠার চেষ্টা করছিল । আমরা এতে সম্মতি না দেয়ায় ওরা বাসের সামনের গ্লাসে ইট মেরে গ্লাসটা ভেঙ্গে দেয় । বাসের লোকজন ভয়ে দরজা খুলে দেয় । তারপর হুড়মুড় করে ১২-১৫ জন ছেলে বাস এ উঠে আমাদের হুমকি দামকি দিতে থাকে । উল্লেখ্য আমাদের দুটি বাসে ছেলে মেয়ে মিলে প্রায় ১০০ জন ছিলাম । ওরা শিক্ষকসহ আমাদের শারীরিক ভাবে লাঞ্ছিত করতে থাকে । এক পর্যায়ে ওরা আমাদের সীট থেকে তুলে দিয়ে নিজেরা বসতে চায়। এটা কোন অবস্থাতেই সম্ভব ছিল না কারন আমাদের সাথে প্রায় অর্ধেক মেয়ে ছিল । ওরা গাড়ি থামিয়ে আমাদের শারীরিক ভাবে লাঞ্ছিত করতে চায় । এক পর্যায়ে পরিস্থিতি আঁচ করতে পেরে আমরা ওদের জোর করে গাড়ি থেকে নামিয়ে দেই । তাদের সাথে আমরা আত্ম – রক্ষার জন্য হাতাহাতিতে জড়িয়ে পরি । একসময় তাদের সংখ্যা প্রায় একশ ছাড়িয়ে যায় । আমাদের একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় । আমরা কোনমতে প্রাণ নিয়ে আবার বাস এ উঠি । কিছুক্ষণ পর দেখি রাস্তায় আবার তাদের লোক । রাস্তার দুপাশ থেকে বাসে ইট ছুড়ছে এবং গাছের ঘুরি ফেলছে । ভাগ্যবশত চালকের দক্ষতায় আমরা বেঁচে যাই । বাসের ভিতরে শিক্ষকসহ পাঁচজনের শরীরের বিভিন্ন অংশ গ্লাসে কেটে যায় । আমরা কয়েকজন ছাত্র ছাত্রী কান্নায় ভেঙ্গে পরি । অবস্থার পরি প্রেক্ষিতে আমরা মিরসরাই থানায় আশ্রয় নেই । তারপর ওখান থেকে প্রায় একঘণ্টা পর পুলিশ পাহারায় আমরা চট্টগ্রাম ফিরি । এ ঘটনায় আমরা হতবাক । অতিথির সাথে কিভাবে ব্যাবহার করতে হয় তা কি ওদের জানা নেই ? মানুষ কিভাবে এত নির্লজ্জ হয় । এরা কেমন মানুষ ? এদের কি সামান্যতম ও মনুষ্যত্ব নেই ?
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।