somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপু বিশ্বাসের মেদ কমার পরও সংলাপে যাচ্ছে না বিএনপি!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূত্র: https://www.facebook.com/mogbazar

নিজস্ব সংলাপদাতা :

বিএনপি কথা দিয়েছিলো অপু বিশ্বাসের মেদ কমলে সরকারের সাথে সংলাপে যাবে। কিন্তু কথা দিয়েও কথা রাখেনি বিএনপি। কেবল একটুখানি সংলাপের জন্য অমানুষিক কষ্ট সহ্য করে অনেকখানি মেদ কমিয়ে অপু বিশ্বাস আজ জিরো ফিগারে এসেছেন। অথচ বিএনপি এখন সংলাপের কথা বেমালুম ভুলে গেছে।


মেদ কমানোর পর নায়িকা অপু বিশ্বাস


চলতি বছরের মে মাসের শেষের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছিলেন,

“দেশের অবস্থা খুব খারাপ। একদিকে মোহাম্মদপুর বেড়িবাঁধে ফাটল ধরেছে, অন্যদিকে অপু বিশ্বাসের মেদ বৃদ্ধি পাচ্ছে। বাঁধের ফাটল আর অপু বিশ্বাসের মেদ মেরামত করার আগে এই বাংলার মাটিতে কোন সংলাপ অনুষ্ঠিত হবে না। জনগণ তা হতে দেবে না।”

এর প্রেক্ষিতে টানা চার মাসের চেষ্টায় অপু বিশ্বাস তার মেদ কমাতে সক্ষম হন। এ বিষয়ে ব্যারিস্টার মওদুদের আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,

“অপু বিশ্বাসতো বুক ডন দিয়ে মেদ কমায়নি। দেশের মানুষ আজ ঠিক মত খেতে পারছে না। দু’বেলা দু’মুঠো খেতে না পেরে অপু বিশ্বাস শুকিয়ে গেছে। এর যাবতীয় দায় সরকারকে বহন করতে হবে।”

মওদুদ আরো বলেন,

“আওয়ামীলীগ ক্ষমতায় আসলে মানুষের পকেটে টাকা থাকে না। অভাবের তাড়নায় দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত একটির বেশি জন্মদিন পালন করতে পারেন না। একটি দেশের প্রধানমন্ত্রীর মাত্র একটি জন্মদিন, এটা এটা আমাদের জাতীয় লজ্জা।”

বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন,

“বেগম জিয়া এই দেশের মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য বার বার জন্ম নিয়েছেন। অপরদিকে বাকশালী হাসিনা জন্ম নিয়েছেন মাত্র একবার। মাত্র একবার জন্ম নিয়ে কেউ মা মাটি ও মানুষের জন্য কাজ করতে পারে, এটা বাস্তবসম্মত কথা নয়। তাই দেশের মানুষ এবার বিএনপিকে ভোট দিবে।”

সূত্র: https://www.facebook.com/mogbazar
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
১৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×