বর্তমান বিচার ব্যবস্থা স্বর্ণযুগে প্রবেশ করেছে: এটর্নি জেনারেল!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ড. কামাল হোসেন একজন হতাশাগ্রস্ত ব্যক্তি। হতাশা থেকেই তিনি আমাদের উচ্চ আদালতকে জংলী আইন ও জংলী শাসনের সাথে তুলনা করেছেন। একই সাথে বর্তমান বিচার ব্যবস্থা ও আইনের শাসনকে ভয়াবহ বলে তিনি (কামাল) যে মন্তব্য করেছেন, তা খুবই দুঃখজনক।
এটর্নি জেনারেল বলেন, বর্তমান বিচার ব্যবস্থা স্বর্ণযুগে প্রবেশ করেছে। আমাদের উচ্চ আদালত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দিয়েছেন। বর্তমান সময়েই ৫ম সংশোধনী বাতিল, ৭ম সংশোধনী বাতিল, জেল হত্যা মামলা, স্বাধীনতার ঘোষক, নদী রক্ষা, পরিবেশ রক্ষাসহ বহু গুরুত্বপূর্ণ মামলা উচ্চ আদালত নিষ্পত্তি করেছে। এসব মামলায় সাহসিকতাপূর্ণ রায়ের মাধ্যমে যে আদালত স্বর্ণযুগে প্রবেশ করলো, সে আদালতকে জংলী বিচার ব্যবস্থার সাথে তুলনা করা দুঃখজনক বলেও এটর্নি জেনারেল মন্তব্য করেন।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগে ড. মুহাম্মদ ইউনূসের আবেদনের ওপর শুনানি শেষে নিজ দফতরে এক ব্রিফিং-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটর্নি জেনারেল এসব কথা বলেন।
প্রসঙ্গত, ড. কামাল হোসেন সোমবার সাংবাদিকদের কাছে বিচার ব্যবস্থা সম্পর্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আপিল বিভাগে ইউনূসের পক্ষে শুনানিতে বাধাগ্রস্ত হয়ে আদালত থেকে বের হয়ে ড. কামাল বলেন, বর্তমান বিচার ব্যবস্থা জংলী আইনের চেয়েও খারাপ। আমি আইউবের শাসন দেখেছি, স্বৈরশাসন দেখেছি। বৃটিশ কলোনিয়াল শাসনের ইতিহাস পড়েছি। কিন্তু বর্তমান বিচার ও শাসন ব্যবস্থা সেসবের চেয়েও বহুগুণে খারাপ। ড. কামাল আরো বলেন, আইউবের শাসন, স্বৈরশাসন এমনকি ওয়ান-ইলেভেনের সময়েও আমরা আদালতে খতা বলার সুযোগ পেয়েছি। বর্তমান সময়ে সে সুযোগও পাচ্ছি না।
বর্তমান বিচার ব্যবস্থা স্বর্ণযুগে প্রবেশ করেছে। আসলেই কি? আর ড. কামাল হোসেন কি হতাশাগ্রস্ত ব্যক্তি?
সূত্র- Click This Link
৩০টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন
গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।