সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যদি কয়েকটি খুনের দাগী আসামীকে ক্ষমা করেন তাহলে দেশের পরিস্থিতি কি হবে সেটা কি ভেবে দেখেছেন সুরঞ্জিত বাবু?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত লক্ষ্মীপুরে বিএনপির নেতা ও আইনজীবী নুরুল ইসলামের হত্যা মামলার আসামি এ এইচ এম বিপ্লবের মৃত্যুদণ্ডাদেশ মওকুফের ব্যাপারে বলেছেন, এ ধরনের ব্যাপার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে যখন রাষ্ট্রপতির কাছে আসে তখন তাঁকে সই করতেই হয়। তাই বিপ্লবের মৃত্যুদণ্ডাদেশ মওকুফ করে রাষ্ট্রপতি কেবল সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। তিনি কোনো অন্যায় করেননি।
সুরঞ্জিত বলেন, রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান। তাই তাঁর কোনো সমালোচনা করা যায় না। তাঁকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাবেন না।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যায়বিচার ও গণতন্ত্র সুরক্ষা নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, এ ব্যাপারে কারও যদি কোনো বক্তব্য থাকে তা হলে
কোর্টে যেতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে সুরঞ্জিত বলেন, এ ধরনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তাদের আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করা উচিত। রাষ্ট্রপতিকে এ ধরনের কোনো বিষয়ে তাঁর ক্ষমতা প্রয়োগ করানোর আগে ভাবতে হবে এবং অত্যন্ত সুচিন্তিতভাবে তাঁর কাছে এ বিষয়গুলো তুলে ধরতে হবে।
বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে সুরঞ্জিত বলেন, সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যেকোনো সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারেন অথবা তাঁর সাজা কমাতে পারেন। এ ব্যাপারে রাষ্ট্রপতিকে সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে। রাষ্ট্রপতি বিপ্লবকে ক্ষমা করে কোনো অন্যায় করেননি বলে তিনি মন্তব্য করেন।
সূত্র- Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন
গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।