somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই জষ্ঠির জামাইপুজো -------------

১০ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শাশুড়ির কাছে জামাই হল পেটের ছেলের চেয়েও এক কাঠি বেশি। সে তাঁর আদরের মেয়ের সারা জীবনের ভাত-কাপড়ের দায়িত্ব নিয়েছে, তার মুখে হাসি ফোটানোর, তার সুখস্বাচ্ছন্দ্যের দায়িত্ব নিয়েছে, তো বছরের ওই একটিমাত্র দিন ‘জামাই ষষ্ঠী’তে তাকে একটু আদর-যত্ন না করলে চলে! অথচ মজার ব্যাপার কি জানেন, শাশুড়ি ঠাকরুন জামাইকে নিয়ে আহ্লাদে সব সময় গদগদ হয়ে থাকলেও পোস্টাপিস থেকে সদ্য অবসর নেওয়া বাংলা শার্ট আর শান্তিপুরি ধুতির সঙ্গে পাম্প-শু পরা শ্বশুরমশায়ের মুখের হাসিটা কিন্তু এ ক’দিন আর গুঁড়ো সাবান দিয়ে ঘষে মাজার মতো তেমন ঝকঝক করে না। এর এক এবং একমাত্র কারণ যে জামাই বাবাজির খাওয়াদাওয়া, জামাকাপড় ও জামাইষষ্ঠীর বিশাল তত্ত্বের ফর্দ— তা তো আর বুঝিয়ে বলবার প্রয়োজন নেই। অথচ দেখুন, জ্যৈষ্ঠমাসের কৃষ্ণপক্ষের এই সাবিত্রী চতুর্দশীর তিথিটিতেই নাকি সাবিত্রী তাঁর স্বামী সত্যবানের জীবনভিক্ষা করেছিলেন যমদেবতার কাছে। আর এই লোকায়ত আচারটির মোড়কে মা-ষষ্ঠীর সন্তানবৎসল ইমেজটিকে সামনে রেখে এই দিনটি সারা বাংলার জামাইকুলের কব্জি ডুবিয়ে খাওয়া ও জিনিসপত্র পাওয়ার বাঁধা দিন হিসেবে ক্যালেন্ডারে উঠে গেল
অনেক খাদ্যরসিক গোলগাল শ্বশুরমশাই আছেন যাঁদের প্রেসার, সুগার বা কোলোস্টেরলের ওষুধ টুকটাক চালু হয়ে গিয়েছে। খাওয়াদাওয়ায় এসে গিয়েছে নানা বাধানিষেধ। তেল নয়, ভাজাভুজি নয়, মিষ্টি বাদ— তাঁদের কিন্তু বাজারের উৎসাহ অন্য সুস্থ শ্বশুরদের চেয়ে অন্তত দশগুণ বেশি। এর কারণ কিন্তু সেই প্রাচীন বাংলা প্রবাদটি— ‘জামাইয়ের নামে মেরে হাঁস/ছাঁইগুষ্টি খায় মাস।’ মানে জামাই যতই খাওয়াদাওয়া করুক না কেন তার কিছু ছিটে-ফোঁটা তো বাড়ির অন্য মেম্বারদের পাতেও আসবে। আর যদি এই উৎসবটিও বন্ধ হয়ে যায়, বা এখনকার মতো জামাইকে হাতে থোক টাকা দিয়ে বলা হয়— ‘তুমি বাবা কোনও রেস্তোরাঁয় গিয়ে পছন্দমতো কিছু খেয়ে নিও!’ তবে ওই শ্বশুরবাবাদের পাতে আর ভালমন্দ কিছু পড়ার সুযোগ থাকবে কি! তা ছাড়া বাড়িতে এ ধরনের আচার-অনুষ্ঠান হলে মেয়ে-বউরাও একটু আনমনা থাকে, ব্যস্ত থাকে। সেই সুযোগে চট করে মিষ্টির বাক্স থেকে একখানা রসমালাই বা জড়ো করে রাখা ফিশফ্রাই বা কিমার বড়ার মধ্যে থেকে একখানা টুক করে তুলে নিয়ে ছাতের ঘরে বা পুজোর ঘরের পিছন দিকটিতে চলে গেলেই হল। আর পরের বাড়ির ছেলে, যে এখন প্রায় নিজের ছেলেরই মতো, হাতে করে শাশুড়ির জন্য একখানা দামি তাঁতের শাড়ির সঙ্গে যে মিষ্টির বড় বাক্স আর হাঁড়িটা এনেছে, তা থেকে যদি সোমবচ্ছরে এক-আধখানা চেখেও না দ্যাখা হয়, তবে তারও কি একটু মন খারাপ হবে না! বলুন দেখি!
সুএঃ আনন্দ বাজার
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×